আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তাদের হুমকি দেওয়া ভিডিও সরাল ফেসবুক

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তাদের হুমকি দেওয়া ভিডিও সরাল ফেসবুক

ছবিঃ এলএ বাংলা টাইমস


ঘৃণার বশবর্তী হয়ে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তাদের নানা ধরনের হুমকি দেওয়া হয়েছিল এমন কিছু ভিডিও সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতা ও মাস্ক পরার পরামর্শ দেওয়ায় তাদের ওপর ক্ষুব্ধ হয় কিছু গোষ্ঠী।


এর আগে, এলএ কাউন্টির হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর বারবারা ফেরার জানান, তিনি ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইমেইল, পাবলিক পোস্ট ও চিঠির মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হয়েছে তাদের গুলি করে মারা উচিত।

ফ্রিডম এঞ্জেলেস ফাউন্ডেশন নামে একটি গ্রুপ বিভিন্ন ফেসবুক লাইভ চালাচ্ছে। তাদের গ্রুপে ২২ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে বিশ্বাস করে বলে তারা নিজেদের দাবি করে। সম্প্রতি তারা কন্ট্রা কস্টা কাউন্টির  হেলথ অফিসার ক্রিস ফার্নিটানোর বাড়ির বাইরে গিয়েও ফেসবুক লাইভ করে।

সে ভিডিওটি রিমুভ করা হয়েছে। বিশ্লেষণ করে জানা যায় ওই ভিডিওতে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এমনকি বলা হয়েছে,  করোনায় শিশুরা শনাক্ত হলে তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদাও করে ফেলা হচ্ছে। আরও বলা হয়েছে , ৫ জি মোবাইল নেটওয়ার্কের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। কোভিড-১৯ কোনো ভাইরাসঘটিত রোগ নয় বলেও দাবি করে তারা।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, কোনো ব্যক্তিগত বাড়ির সামনে এভাবে ফেসবুক লাইভ করে আন্দোলন করা। আমাদের পলিসির বাইরে। তাই ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে করোনা মহামারি শুরুর পর হতে অন্তত ৬জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা পদত্যাগ করেছেন। এমনটাই জানিয়েছে হেলথ অফিসার্স অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত