আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাকালে আপনার শিশু অসুস্থ হলে, কী করবেন?

করোনাকালে আপনার শিশু অসুস্থ হলে, কী করবেন?

এলএ বাংলা টাইমস



করোনার এই দুঃসময়ে আপনার শিশু অসুস্থ হয়ে পড়লে আপনি সম্ভবত অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন। হইতো ভয়ও পান অধিক। প্রযুক্তির উন্নয়ন এখন আকাশ ছোঁয়া। তাই মা-বাবারা দ্বিধায় পড়ে যান, এই মুহূর্তে তাদের শিশু অসুস্থ হলে ঠিক কোথায় নিয়ে যাবেন? হাসপাতাল নাকি ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে চিকিৎসা প্রাদন করবেন। 

এটা নির্ভর করে শিশুর উপসর্গের মাত্রার ওপর। কিন্তু উপসর্গ পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া সব সময় সহজ না। বিশেষ করে যখন আপনার শিশু খুবই ছোট হয়। কেননা ছোট শিশুরা ঠিক বলতে পারে না তাদের কেমন লাগছে! এই লেখা পাঠ করে, প্রিয় পাঠক, আপনারা জানতে পারবেন এই মুহূর্তে আপনার সন্তান অসুস্থ হলে ঠিক কিভাবে চিকিৎসা দিবেন!     

শিশুর উপসর্গ লঘু বা মাত্র শুরু হলে তাকে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে চিকিৎসা দিতে পারেন। ভার্চুয়াল মাধ্যমে চিকিৎসা নেওয়াকে অনেকে টেলিমেডিসেন চিকিৎসা সেবাও বলেন। এটা অন্য কোনো রোগ দেখা দেবার আগেই আপনার শিশুকে খুব দ্রুত সেবা প্রদান করে। ভিডিও কলে একজন চিকিৎসক হইতো আপনাকে শিশুর তাপমাত্রা পরীক্ষা করতে বলতে পারেন কিংবা আপনার শিশু কেমন বোধ করছে তা জানতে চাইতে পারেন।সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, হালকা কাশি বা গলা ব্যথা। যদি আপনার শিশু কোথাও আঘাত পায়, তাহলে ডাক্তার হইতো ওই আঘাত প্রাপ্ত অংশের ছবি বা ভিডিও দেখতে চাইতে পারেন।  

চিন্তা করবেনা না! ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা ও রোগ নির্ণয়ে অভিজ্ঞ। আপনার শিশুর অবস্থা দেখে তারা সরাসরি দেখা করার কথা বলতে পারেন কিংবা ওষুধও দিতে পারেন।

যদি আপনার শিশুর অবস্থা কিছুটা গুরুতর হয় তাহলে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারেন। প্রাথমিক চিকিৎসা প্রদান করে এমন একজন চিকিৎসককে দেখাতে পারেন।তারাই বলে দিবেন আপনার শিশুকে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে কিনা। শিশুর উপসর্গ যদি তিন দিনের মতো স্থায়ী হয় তাহলে প্রাথমিক ডাক্তাররা সাধারণত বিশেষজ্ঞের কাছে নিয়ে  যাবার পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসকরা শিশুর শ্বাস-প্রশ্বাস, ঘুম, খাদ্যাভ্যাসের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করেন।  

ডাক্তারের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ শিশুর রোগ নির্ভুল ও যথযথ ভাবে নির্ণয় করতে সহযোগিতা করে। ডাক্তারের কার্যালয় তৎক্ষণাৎ বিশেষ সরঞ্জাম ব্যবহার করে শিশুকে আরাম প্রদান করতে পারে যা টেলিমেডিসিন মাধ্যম পারে না।  

আপনার শিশুর উপসর্গগুলো যদি মারাত্মক হয় তাহলে তাকে হাসপাতালে ইমার্জেন্সি সেবা প্রদান করেন। মারাত্মক উপসর্গ গুলো হতে পারে বুক ব্যথা, মাথা ঘোরা, উদভ্রান্ত অবস্থা বা ঠোঁট ও ত্বকের রঙয়ের পরিবর্তন।অন্য উপসর্গগুলো হলো পানিশূন্যতা, শ্বাস কষ্ট, ইউরিনে সমস্যা, মলাধার দিয়ে রক্ত পড়া, বুকে ও পেটে তীব্র ব্যথা হওয়া।    

শিশুর মারাত্মক উপসর্গ দেখা দিলে হাসপাতাল তাদের সব চেয়ে ভালো চিকিৎসা প্রদান করতে পারে। যদি শিশুর উপসর্গের মাত্রার প্রবলতা নির্ধারণ করতে না পারেন তাহলে ডাক্তার, হাসপাতাল বা কোনো জরুরি সেবায় কল দিতে পারেন। তারা আপনাকে কি করতে হবে তা নির্ভুলভাবে বলে দিবেন।  

আপনার শিশুর সুস্বাস্থ্য অত্যাবশ্যক। শিশুর যে স্বাস্থ্য সেবা লাগবে তা প্রদানে দেরি করবেন না। এই সেবা হতে পারে টিকা, ডাক্তারের সাথে সাক্ষাৎ।   

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত