আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইরাস পরিস্থিতি আবার দিনদিন নাজুক হয়ে উঠছে। দেশটিতে ১ জুলাই এক দিনে ৫০ হাজার ২০৩ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এর আগে ২৬ জুন এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনায় সংক্রমিত মানুষের ওই সংখ্যা ছিল ৪৫ হাজার ২৫৫ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখন পর্যন্ত ২৬ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষের। প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, টেনেসি ও টেক্সাস—আমেরিকার এই ৫টি অঙ্গরাজ্যেও ১ জুলাই করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় এদিন ৯ হাজার ৭৪০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল ৫ হাজার ৮৯৮ জন।

তথ্যকেন্দ্রের মুখপাত্র আলী বে বলেন, নতুন করে আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক রাজ্য পুনরায় খোলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। অনেক স্থানে বিধিনিষেধ আবার কড়াকড়ি করা হয়েছে। 

এদিকে ক্যালফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘোষণা দিয়েছেন, রাজ্যের বার ও পাব খাবার সরবরাহ করতে পারবে না। আর রেস্টুরেন্টে কেউ বসে খেতে পারবে না। কেবল সেখান থেকে খাবার কেনা যাবে। অন্তত তিন সপ্তাহের জন্য এই কড়াকড়ি থাকবে। কারণ রাজ্যে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শুধু যে ক্যালিফোর্নিয়ায় কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নয়। মিশিগানেও প্রায় একই বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও বার ইনডোর সার্ভিস বন্ধ ঘোষণা করেছেন গভর্নর গ্রিচেন হুইটমার। এ ছাড়া পেনসিলভানিয়া ও ওরেগন রাজ্যের নাগরিকদের নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

টেক্সাসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টেস্ট করানো মানুষের সংখ্যাও বেড়ে গেছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অন্তত ২৩টি অঙ্গরাজ্য নতুন করে সবকিছু ভাবছে। রাজ্যগুলোতে আবার সব চালু করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

বোস্টন মেডিকেল সেন্টারের সংক্রামক রোগবিশেষজ্ঞ জসুয়া বারোকাস ১ জুলাই ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকার এক ব্রিফিংয়ে বলেন, গত সপ্তাহ থেকে আমেরিকার ৩৭টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। কেবল নিউজার্সি ও রোড আইল্যান্ডের সংক্রমণ একটু কমছে। তবে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের পরে সারা দেশে এই সংক্রমণের মাত্রা আরও অনেক গুণ বেড়ে যাবে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত