আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হাসপাতালে কমেছে করোনা রোগী, তবে শঙ্কামুক্ত নয় লস এঞ্জেলেস: গারসেটি

হাসপাতালে কমেছে করোনা রোগী, তবে শঙ্কামুক্ত নয় লস এঞ্জেলেস: গারসেটি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হাসপাতাল ও মেডিকেল সেন্টারগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। গত বছরের জুলাই মাস থেকেই হাসপাতালগুলোতে ক্রমান্বয়ে কমেছে করোনা রোগী। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

মেয়র এরিক গারসেটি জানান, করোনাভাইরাস মোকাবেলায় লস এঞ্জেলেস সঠিক পথে রয়েছে, তবে এখনো সম্পূর্ণ শঙ্কামুক্ত নয় রাজ্যটি। চলমান মহামারির এই সময়ে সর্বনিম্ন সংখ্যক রোগী হাসপাতালগুলোতে রয়েছে। 

মেয়র আরো জানান, বর্তমানে মৃত্যুর হার ও আক্রান্তের সংখ্যা যেভাবে কমছে, আশা করা যায় আগামী দুই মাসের মধ্যে লস এঞ্জেলেসকে সাবস্ট্যানশিয়াল ধাপে দেখা যেতে পারে। যেসব অঞ্চলে এক লাখ বাসিন্দার মধ্যে চার থেকে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয় বা আক্রান্তের হার পাঁচ থেকে আট শতাংশ হয়, সেসব অঞ্চল সাবস্ট্যানশিয়াল বা লাল কোডের অন্তর্ভুক্ত রাখা হয়। 

তবে মেয়র বাসিন্দাদের মাস্ক পরিধান করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও 'সোশ্যাল গেদারিং' এড়িয়ে চলতে পরামর্শ দিয়ে বলেন, 'করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানা হলে লস এঞ্জেলেসের অবস্থা আবারো নাজুক হয়ে পড়বে।  

মেয়র এরিক গারসেটি জানান, বর্তমানে করোনা সংক্রমণের হার দশমিক ৯৫ শতাংশ। এরমানে নতুন একজন আক্রান্ত হলে দ্বিতীয় আরেকজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তাই সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনাভাইরাস বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন মেয়র এরিক গারসেটি। তিনি বলেছেন, ট্রাম্প যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারতো, তবে যুক্তরাষ্ট্রে লাখ লাখ বাসিন্দার প্রাণ হারাতে হতো না। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত