আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবার ধেয়ে আসছে হিটওয়েভ

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবার ধেয়ে আসছে হিটওয়েভ

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসছে হিটওয়েভ।  উষ্ণ ঝড়ো বাতাসের কারণে বিভিন্ন অঞ্চলে লাল পতাকা সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ওয়েদার সার্ভিস৷ 

ক্যালিফোর্নিয়া ওয়েদার সার্ভিস সূত্র জানায়, লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির বিভিন্ন অঞ্চলে ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে সান্তা আনা খ্যাত উষ্ণ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। 

এছাড়াও ওয়েদার সার্ভিস সূত্র জানায়, আশির দশকের পর আবারো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও এর উপত্যকা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে। ধারণা করা হচ্ছে, তাপমাত্রা ১০৬ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত হতে পারে। 

এদিকে, ন্যাশনাল ফরেস্ট ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, আসন্ন হিটওয়েভের কারণে আবারো বেশ কিছু দাবানলের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরোনো দাবানলগুলো উস্কে যেতে পারে। সেজন্য ফায়ার সার্ভিস কর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

চলমান আবহাওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এজন্য বাসিন্দাদের দাহ্য পদার্থ ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ায় চলতি বছর একের পর পর দূর্যোগের মুখোমুখি হচ্ছে। রাজ্যটির বিভিন্নস্থানে দাবানলের কারণে লাখ লাখ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তাপমাত্রার রেকর্ডও ছাড়িয়ে গেছে অন্যান্য বছরের তুলনায়। সবমিলিয়ে বৈরি হয়ে আছে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া। 


এলএবাংলাটাইম/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত