আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

রায়হান হত্যা ও গণধর্ষণের ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রতিবাদ সভা

রায়হান হত্যা ও গণধর্ষণের ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রতিবাদ সভা

সম্প্রতি সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা এবং এমসি কলেজে গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে লস এঞ্জেলেসে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২শে অক্টেবর বৃহস্পতিবার রাতে স্পাইস প্লাস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ।

বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাবেক সাধারণ সম্পাদক নজরুল আলম, সাবেক সহ সভাপতি আলী আহমেদ ফারিস, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন জেবুল, সহ-সভাপতি লায়েক আহমেদ।

সভায় বক্তারা পুলিশ ফাঁড়িতে রায়হানের নির্মম হত্যাকাণ্ড এবং গৃহবধুর গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা বলেন, সিলেট দেশের পবিত্র ও আধ্যাত্মিক রাজধানী। এখানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এজন্য সিলেটি হিসেবে আমরা প্রবাসীরাও অত্যন্ত উদ্বিগ্ন। শুধু সিলেট নয় দেশের কোথাও যেন ভবিষ্যতে এইধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে এই জন্য প্রশাসনকে তাদের দায়িত্ব সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে পালনের জন্য আহ্বান জানান বক্তারা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ফেরদৌস খান, এলএ বাংলা টাইমসের  সিইও আব্দুস সামাদ, কাজল নূর, বাবুল আহমেদ, খসরুজ্জামান, আব্দুল হাকিম, মাইনুল হক, আব্দুল আহাদ, ফয়েজ আহমেদ, সিদ্দিকুর রহমান, লোকমান হুসেন, নাহিদুল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত