আপডেট :

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

অবশেষে লস এঞ্জেলেসে জারি হলো 'স্টে-এট-হোম'

অবশেষে লস এঞ্জেলেসে জারি হলো 'স্টে-এট-হোম'

ছবি: এলএবাংলাটাইমস

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার লক্ষণ নেই লস এঞ্জেলেসে। ফলে আগামী সোমবার (৩০ নভেম্বর) থেকে লস এঞ্জেলেসে 'স্টে-এট-হোম' অর্ডার জারি করেছে কর্তৃপক্ষ।

আগামী তিন সপ্তাহের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে লস এঞ্জেলেসে। ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে হবে বাসিন্দাদের।

নতুন নির্দেশনায় কর্তৃপক্ষ বলেন, 'বাসিন্দাদের যতো বেশি সম্ভব ঘরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে৷ তবে জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে'।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবাদানকারী কর্মী ও জরুরি সেবার আওতায় বাসিন্দারা ঘর থেকে বের হতে পারবে।

গত সাতদিনে লস এঞ্জেলেসে আক্রান্তের গড় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে। শুক্রবার (২৭ নভেম্বর) লস এঞ্জেলেসে নতুন আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫১ জন, মারা গেছেন ২৪ জন। এছাড়া হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে অনেক।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন এই 'স্টে-এট-হোম' জারি করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। সংক্রমণ এড়াতে ইতোমধ্যে আরো কিছু নীতিমালা জারি করা হয়েছে লস এঞ্জেলেসে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার পর খোলা রাখা যাবে না৷

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হয়ে আড্ডা দিতে পারবে। এর আগে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। এখন এই ধরণের সেবা পেতে আগে থেকে বুকিং দিতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত