আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ডেড ভ্যালিতে তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে

ডেড ভ্যালিতে তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু করে পশ্চিম উপকূলের ১৩ কোটির বেশি মানুষ বিভিন্ন মাত্রার দাবদাহের মুখোমুখি হয়েছেন। চলমান দাবদাহ দেশটির আগের তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে।

তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো কোনো অঙ্গরাজ্যে ইতিমধ্যে দাবানল দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দাবদাহ দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহজুড়ে চলবে। 

জাতীয় আবহাওয়া বিভাগের (এনডব্লিউএস) কর্মকর্তা জ্যাকব অ্যাশারম্যান জানান, অত্যধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত উত্তর-পশ্চিম, মধ্য-আটলান্টিক ও  উত্তর-পূর্ব অঞ্চলের কোনো কোনো অংশের তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। 

দেশটির যে সব অঞ্চলে দাবদাহ বইতে শুরু করেছে, সেসব অঞ্চলে রাতে বাসিন্দাদের ভোগান্তি বাড়বে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদেরা। ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালিতে সোমবার তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 

দেশটিতে বিভিন্ন মাত্রায় দাবদাহের মুখে থাকা ১৩ কোটির মধ্যে প্রায় ৫ কোটি ৭০ লাখ মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে অ্যারিজোনায় অন্তত একটি শিশুর মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ বাল্টিমোরের বাসিন্দাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, পর্যাপ্ত তরল পান করুন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করুন। সূর্যের তাপ থেকে দূরে থাকুন। আত্মীয় ও প্রতিবেশীর খোঁজখবর নিন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত