আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ডিজেল নামের গাধাটি দিব্যি আছে হরিণের দলের সঙ্গে

ডিজেল নামের গাধাটি দিব্যি আছে হরিণের দলের সঙ্গে

ছবিঃ এলএবাংলাটাইমস

গাধাটির নাম ‘ডিজেল’। ক্যালিফোর্নিয়ার এক যুগল শখ করে পুষতেন সেটি। কিন্তু বছর পাঁচেক আগে হারিয়ে যায় ডিজেল। শুরু হয় খোঁজাখুঁজি। তবে পাওয়া যায়নি। পাওয়ার আশা ছেড়েও দিয়েছিলেন এ দম্পতি। সম্প্রতি জানা গেল, ডিজেল দিব্যি বেঁচেবর্তে আছে। বনে ইলকের সঙ্গে ‘সেরা সময়’ কাটাচ্ছে।

বড় আকার ও বড় শিংয়ের একধরনের হরিণের প্রজাতি ইলক। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার উত্তর–পশ্চিমাঞ্চলে ইলক দেখতে পাওয়া যায়। গত জুনের শুরুর দিকে বনের মধ্যে ম্যাক্স ফেনেল নামের এক পর্যটকের ক্যামেরায় ডিজেল ও ইলকের ঘোরাফেরা শনাক্ত হয়।

পরে ওই ফুটেজ দেখে ডিজেলের মালিক টেরি ও দেভ ড্রিওরি বুঝতে পারেন, এটাই তাঁদের হারিয়ে যাওয়া প্রিয় গাধা। ডিজেল বেঁচে আছে, সুস্থ আছে, নতুন বুনো পরিবারের সঙ্গে নিরাপদে আছে—এটা দেখে খুশি হন তাঁরা।

২০১৯ সাল। ক্যালিফোর্নিয়ার ক্লিয়ার হ্রদের পাশে হাইকংয়ে গিয়েছিলেন দেভ ড্রিওরি। সঙ্গে ছিল ডিজেল। একপর্যায়ে হারিয়ে যায় প্রাণীটি। কয়েক সপ্তাহ ডিজেলকে খুঁজেছিলেন স্বেচ্ছাসেবকেরা, কিন্তু সফল হননি। গাধাটির কোনো অস্তিত্ব এত দিন জানা যায়নি।

এত দিন পর এসে ম্যাক্সের ধারণ করা ফুটেজে ডিজেলকে বেশ ‘চঞ্চল ও স্বাস্থ্যকর’ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফুটেজ পোস্ট করেছেন ম্যাক্স। ফুটেজ দেখে টেরি ও দেভ বলছেন, ‘এটা দুর্দান্ত। অবশেষে আমরা ডিজেলের দেখা পেলাম। এটা স্বস্তির যে সে ভালো আছে, সুস্থ আছে। জীবনের সেরা সময় কাটাচ্ছে।’

ডিজেল যে জায়গায় হারিয়ে গিয়েছিল, সেখান থেকে কয়েক মাইল দূরে ইলকের পাল বসবাস করে। সেখানে বুনো গাধার অস্তিত্ব এর আগে কখনোই দেখা যায়নি।

টেরি ও দেভ এখন নতুন গাধা পুষছেন। ডিজেলকে ফেরাতে চান না তাঁরা। তাঁদের মতে, ডিজেল একসময় গৃহপালিত ছিল। এখন সে পুরোপুরি বুনো জীবনে অভ্যস্ত। বনেই ভালো আছে।

ডিজেলের বয়স আট বছর ছুঁয়েছে। আর একটি গাধা সচরাচর ৪০ বছর বেঁচে থাকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত