আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

বাধা ছাড়াই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠিত

বাধা ছাড়াই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠিত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়সহ অঙ্গরাজ্যটির অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গতকাল শুক্রবার নির্বিঘ্নে স্নাতক সমাপনী অনুষ্ঠান হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারী বিক্ষোভকারীরা অনুষ্ঠানে বিঘ্ন ঘটাননি।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েলবিরোধী বিক্ষোভ হতে দেখা গেছে। বিভিন্ন শহরে সেতু এবং রেলস্টেশন ও বিমানবন্দরের কাছের সড়কগুলো আটকে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের কাছেও।

গতকাল লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, স্নাতক শিক্ষাসমাপনী অনুষ্ঠানগুলো ছিল ‘হৃদয়স্পর্শী’। এককথায় সুন্দর। গতকাল থেকে আগামীকাল রোববার পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ে ৬০টি অনুষ্ঠানের সূচি নির্ধারিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের লাসকিন স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্সে আয়োজিত অনুষ্ঠানে স্নাতক সম্পন্নকারী কয়েকজনকে কেফিয়েহ স্কার্ফ পরতে দেখা গেছে। এ স্কার্ফ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের প্রতীক হয়ে উঠেছে।

শান্তিপূর্ণভাবে লাসকিনের অনুষ্ঠান বর্জন করে কয়েকজন স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীকে বের হয়ে যেতে দেখা গেছে। সব মিলে সেখানকার আয়োজন বেশ উৎসবমুখর ছিল।

গতকাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তাক্রুজ, ডাভিস ও আরভিন শাখায়ও স্নাতক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক মাসগুলোয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলাকালে মাঝেমধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে। পুলিশ বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে দিতে গিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। কয়েক সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁবু খাঁটিয়ে বিক্ষোভ করা ফিলিস্তিনপন্থীদের ওপর উগ্র ইসরায়েল-সমর্থকদের হামলা হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। তাঁদের আরও দাবি, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সমর্থন দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ সুবিধা নেওয়া বন্ধ করে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের হিসাব অনুসারে, এ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। জিম্মি করা হয় ২৫০ জনকে। এর জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নারকীয় হামলা চালিয়ে আসছে ইসরায়েল।গাজায় আট মাস ধরে ইসরায়েলের তাণ্ডবে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ হিসাব দিয়েছে। যুদ্ধের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে ব্যাপক খাদ্যসংকট দেখা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত হত্যার অভিযোগও উঠেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত