আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে করোনাসৃষ্ট রোগ সাইকোসিসে আক্রান্ত শিশু শনাক্ত

অরেঞ্জ কাউন্টিতে করোনাসৃষ্ট রোগ সাইকোসিসে আক্রান্ত শিশু শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে প্রথমবারের মতো একটি শিশুর করোনাজনিত জটিলতার কারণে সৃষ্ট রোগ সাইকোসিস ধরা পরেছে।

করোনার পর সাইকোসিস রোগটি শনাক্ত হওয়া খুবই দূর্লভ। তবে লস এঞ্জেলেস কাউন্টিসহ বিশ্বের অনেক দেশেই এই সাইকোসিসে আক্রান্ত রোগী চিহ্নিত অথবা লিপিবদ্ধ করা হয়েছে।

সাইকোসিসে আক্রান্ত রোগীরা মূলত বাস্তবতার সাথে সংস্পর্শ হারিয়ে ফেলে, এমন কিছু দেখে অথবা শুনে বাস্তবে যার অস্তিত্ব নেই অথবা অদ্ভুত অভিজ্ঞতা বা চিন্তার মুখোমুখি হয়।

চিকিৎসকদের ধারণা, সাইকোসিস করোনার সাথে সম্পর্কিত ইনফ্লেমেশন যেটি মস্তিষ্কে প্রভাব ফেলে।

অরেঞ্জ কাউন্টির ডেপুটি হেলথ ডিরেক্টর ড. রেজিনা চিনসিও-খোং বলেন, যে কোনো ভাইরাল সিন্ড্রোমের কারণে এই ধরণের অবস্থা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, 'শিশুরা নিজ থেকে এসব অসংলগ্ন আচরণ করে না। তারা এমন কিছু দেখে আর শুনে যা স্বাভাবিক নয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় ব্রেইনের ইনফ্ল্যামেটরি ডিজিজ থেকে এই সমস্যা হয়'।

দেশজুড়ে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে যেতে থাকার মধ্যেই অরেঞ্জ কাউন্টিতে প্রথম এই ধরণের রোগী শনাক্ত হলো।

চিনসিও-খোং বলেন, জুলাই মাস থেকে অরেঞ্জ কাউন্টিতে যে শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের কেউই টিকা নেয়নি। আর বয়স্কদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি।

শিক্ষার্থীরা স্কুলে ফিরে যাবে শীঘ্রই আর এর আগে পিতামাতার সতর্ক থাকা উচিত বলেও জানান তিনি।

শিশুরা টিকা নেওয়ার উপযোগী না হলেও বয়স্করা যেনো দ্রুত টিকা নেয়, সেই পরামর্শ দেন তিনি।

চিনসিও-খোং বলেন, 'পরিবারের কোনো সদস্য যদি টিকা নেওয়ার উপযুক্ত থাকে, তবে দ্রুত টিকা নেওয়া উচিত। এতে পরিবারের শিশুরা সুরক্ষিত থাকবে'।

কাউন্টি ডিরেক্টর অব ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস বলেন, 'করোনা পরিস্থিতি খারাপ দিকে মোড় নিচ্ছে'।

ড. কার্ল স্কুলটয বলেন, হাসপাতালের সামনে রোগীসহ অ্যাম্বুলেন্সের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে৷

বিশেষ করে যেসব এলাকা কিছুটা দরিদ্র ও যেসব কমিউনিটিতে কম সংখ্যক জরুরি বিভাগ রয়েছে, সে সব এলাকায় সবচেয়ে খারাপ প্রভাব পরেছে। কোনো কোনো সময় রোগীসহ ঘণ্টাখানেক অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্সকে, বলেন কার্ল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত