আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে দেওয়া হবে দুপুরের খাবার

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে দেওয়া হবে দুপুরের খাবার

ছবি: এলএবাংলাটাইমস

চলতি বছর থেকে ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হবে।

গত মাসে গভর্নর গেভিন নিউসাম বাজেটের উদ্ধৃত অর্থ দিয়ে রাজ্যের শিশুদের জন্য একটি বিনামূল্যে দুপুরের খাবার প্রোগ্রাম শুরু করেন। এটি দেশের সর্ববৃহৎ বিনামূল্যে দুপুরের খাবার প্রোগ্রাম। প্রোগ্রামটির মাধ্যমে ৬২ লাখ বাচ্চাদেরকে বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া সম্ভব হবে। 

টমক্যাট রেঞ্চের প্রতিষ্ঠাতা ও প্রোগ্রামটির অন্যতম সমর্থক ক্যাট টেইলর বলেন, ‘মহামারী আসার আগ পর্যন্ত সবার জন্য বিনামূল্যে দুপুরের খাবার সরবরাহ করাকে অসম্ভব ভাবা হতো।‘

মহামারীর শুরুর দিকে বহুসংখ্যক পরিবার স্কুলগুলোতে এসে ‘ফুড ব্যাগস’ বা রান্না করা খাবার সংগ্রহ করতো। ধীরে ধীরে স্কুলগুলো ছাত্রদের ও ছাত্রদের পরিবারের জন্য খাবার সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়ায়।

‘ইট রিয়েল’ এর সিইও নোরা লাটোরে বলেন, ‘মহামারীর কারণে মানুষজন স্কুলগুলোকে সত্যিকারের হিরোর রোলে দেখছে। এর পাশাপাশি স্কুলগুলোকে তাঁরা শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট হিসেবে দেখছে।'

অলাভজনক সংস্থাটি স্কুল ডিসট্রিক্টগুলোকে স্থানীয় খাবার বেছে নেওয়ার প্রক্রিয়া শিখায়। পাশাপাশি স্কুলগুলোকে  তাদের একসাথে বহুল পরিমাণে উচ্চ মানের উপাদান কেনার ক্ষমতার সদ্ব্যবহার শিখায়।

ভ্যাকাভিল ইউনাইটেড স্কুল ডিসট্রিক্ট কয়েক বছর পূর্ব থেকেই বিভিন্ন ধরণের পরিবর্তন আনছিলো। গত শিক্ষাবর্ষেই তাঁরা তাদের একটি এলিমেন্টারি স্কুলে বাণিজ্যিক ধরণের রান্নাঘর খুলেছে।

বর্তমানে ডিসট্রিক্টটি একটি পেশাদার শেফ ও তাঁর দলকে রান্নার দায়িত্বটি দিয়েছে। প্রতিদিন দলটি ১০০০ জন শিশুর জন্য খাবার রান্না করে। রান্না করা খাবারের বেশিরভাগই যেসকল স্কুলে রান্নাঘর নেই, ওই সকল স্কুলে সরবরাহ করা হয়,

ডিসট্রিক্টের ছাত্র পুষ্টি বিষয়ক ডিরেক্টর হুয়ান কোরডন বলেন, ‘হাসপাতালে, স্টেডিয়ামে, জেলখানায় রান্নাঘর থাকতে পারলে স্কুলগুলোতে থাকতে পারব না কেন?’

রাজ্যের নিয়ম অনুযায়ী, যেসকল বাচ্চাদের পরিবারের বার্ষিক আয় সর্বমোট ৩৪ হাজার ৬০ ডলারের নিচে তাঁরা বিনামূল্যে স্কুল থেকে খাবার পাবে। যাদের পরিবারের বার্ষিক আয় ৪৮ হাজার ৪৭০ ডলারের নিচে তাঁরা কমদামে স্কুল থেকে খাবার পাবে।

টেইলর জানান, রাজ্যের নিয়মের কারণে অনেক বাচ্চাই বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে স্কুল থেকে খাবার পায় না। অনেক বাচ্চাই দারিদ্র্যতার সাথে লড়াই করে বড় হচ্ছে ও তাদের পুষ্টির মূল উৎসই হচ্ছে স্কুলের খাবার।

লাটোরে বলেন, ‘আমি আশা করছি যে ভবিষ্যতে ক্যালিফোর্নিয়া থেকে শিক্ষা নিয়ে দেশের প্রতিটি শহরে বিনামূল্যে শিশুদের খাবার দেওয়া হবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত