আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া রাজ্যে বাড়ছে এশিয়ান জনগোষ্ঠীর সংখ্যা

ক্যালিফোর্নিয়া রাজ্যে বাড়ছে এশিয়ান জনগোষ্ঠীর সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবারে আমেরিকার আদমশুমারি ব্যুরো জানায়, বিগত এক দশকে ক্যালিফোর্নিয়ার এশিয়ান জনগোষ্ঠীর জনসংখ্যা শতকরা ২৫ ভাগ বৃদ্ধি পেয়েছে।এর ফলে এশিয়ান জনগোষ্ঠীকে ক্যালিফোর্নিয়ার দ্রুততম গতিতে বৃদ্ধি পাওয়া জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ককেশীয় জনগোষ্ঠী ২০১০-২০২০ সালের মধ্যে শতকরা ২৪ ভাগ হ্রাস পেয়েছে। এর ফলে নিউ মেক্সিকো ও হাওয়াই এর পাশাপাশি ক্যালিফোর্নিয়াতেও ককেশীয়রা বৃহৎ জনগোষ্ঠী হিসেবে থাকছে না।

২০২৪ সালে হিসপ্যানিক জনগোষ্ঠী ক্যালিফোর্নিয়ার বৃহত্তম জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়। রাজ্যের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ ব্যক্তিই হিসপ্যানিক জনগোষ্ঠীর।

তবে বিগত দশকে ক্যালিফোর্নিয়ার এশিয়ান জনগোষ্ঠীর জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়া ৬০ লাখ এশিয়ান জনগোষ্ঠীর মানুষ বসবাস করে যা অন্য যেকোনো রাজ্যের চেয়ে কয়েকগুণ বেশি।

নলি ব্রাজিল বর্তমানে ডেমোগ্রাফার হিসেবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে কাজ করছেন। তিনি জানান, ক্যালিফোর্নিয়ার এশিয়ান জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের কারণেই ক্যালিফোর্নিয়াতে এশিয়ানদের জনসংখ্যা বাড়ছে।

লস এঞ্জেলেস কাউন্টি এখনো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ কাউন্টি। সর্বমোট ১ কোটি মানুষ লস এঞ্জেলেস কাউন্টিতে বসবাস করছে। এগারটি কাউন্টির জনসংখ্যা হ্রাস পেয়েছে যার মধ্যে বেশিরভাগই দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হয়।

নয়টি কাউন্টিতে জনসংখ্যা বৃদ্ধির হার দুই সংখ্যার ঘরে পৌঁছিয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার ট্রিনিটি কাউন্টিতে জনসংখ্যা শতকরা ১৬ দশমিক ৯ ভাগ বৃদ্ধি পেয়েছে। রিভারসাইড কাউন্টিতে ২ লাখ ২৮ হাজার মানুষ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কাউন্টিটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এশিয়ান জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এশিয়ান জনগোষ্ঠী রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। এবছরেই গভর্নর গেভিন নিউসম রাজ্যের প্রথম ফিলিপিনো-আমেরিকান অ্যাটর্নি জেনারেল হিসেবে রোব বোন্টাকে নিয়োগ করেন।

রাজ্যের আইনসভায় বর্তমানে ১৪ জন এশিয়ান প্যাসিফিক দ্বীপের বাসিন্দা কাজ করছেন। সংখ্যাটি অতিদ্রুত ১৫ হতে পারে। কারণ, অতিদ্রুত আলমেডা কাউন্টিতে একটি বিশেষ নির্বাচন হতে যাচ্ছে আর আলমেডা কাউন্টিতে এশিয়ান জনগোষ্ঠী সংখ্যাগুরু।

রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এশিয়ান জনগোষ্ঠীদের বিরুদ্ধে হেইট ক্রাইমের সংখ্যা বাড়ছে। ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেলের অফিস হতে জানা যায়, ২০২০ সালে এশিয়ানদের বিরুদ্ধে ৮৯টি হেইট ক্রাইম ঘটেছে। ২০১৯ সালে সংখ্যাটি ২০২০ সালের তুলনায় অর্ধেক ছিলো।

ক্যালিফোর্নিয়া নতুন বাজেটে এশিয়ানদের রক্ষার জন্য ১৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার রাখা হয়েছে। এ অর্থ হামলার শিকার ব্যক্তিদের জন্য কাজ করে এমনসব প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেওয়া হবে।

এছাড়া ওই অর্থ হতে ১ কোটি ডলার ব্যয় হবে তথ্য সংগ্রহের জন্য। রবিন রদ্রিগেজ বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি জানান, ক্যালিফোর্নিয়ার এশিয়ান জনগোষ্ঠী ভাষাগত, সংস্কৃতিগত ও ধর্মগত ভাবে বৈচিত্র্যপূর্ণ। জনগোষ্ঠীর সমস্যা সমাধানের জন্য আরো তথ্য প্রয়োজন।

তিনি বলেন, ‘এশিয়ান-আমেরিকানরা বিভিন্ন কারণে আমেরিকাতে আসে। কেউ কেউ যুদ্ধের কারণে আসে, কেউ আসে কাজের খোঁজে। এইসব সমস্যার জন্য এদিকে আমাদের মনোনিবেশ করতে হবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত