আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ইনডোর ইভেন্টে দেখাতে হবে টিকার সনদ

ক্যালিফোর্নিয়ায় ইনডোর ইভেন্টে দেখাতে হবে টিকার সনদ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার যে কোনো ইনডোর ইভেন্টে অংশ নিতে হলে দর্শক বা দর্শনার্থীদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণপত্র কিংবা করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল দেখাতে হবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ বুধবার (১৮ আগস্ট) এই নতুন নিয়মটি জারি করেন। আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে আইনটি কার্যকর হবে।

নতুন নিয়ম জারির সাথে পূর্বে টিকা গ্রহণকারীদের জন্য প্রযোজ্য কিছু নিয়মেরও পরিবর্তন আনা হয়েছে।

এর আগের নিয়ম অনুযায়ী দর্শনার্থীরা টিকা গ্রহণের সনদ বা নেগেটিভ ফলাফলের সনদ নিজ সত্যায়িত করতে পারতো। এখন থেকে সনদের সাথে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে।

এর আগে কোনো ইনডোর ইভেন্টে সর্বোচ্চ পাঁচ হাজার বাসিন্দা যোগ দিতে পারতো। তবে নতুন নিয়ম অনুসারে এখন থেকে এক হাজার বাসিন্দা যোগ দিতে পারবে।

সিডিএইচপি ডিরেক্টর ও স্টেট পাবলিক হেলথ অফিসার ড. থমাস জে অ্যারাগন বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রামক ও এটি বড় একটি অংশের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে অনেক সংখ্যক মানুষ একজন আরেকজনের কাছাকাছি অবস্থান করলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে যায় বলে প্রমান পাওয়া গেছে।

তিনি আরো বলেন, 'নতুন এসব নিয়ম আরোপ করার মাধ্যমে আমরা করোনায় আক্রান্ত, মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চাইছি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত