আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ছড়াচ্ছে নতুন আতঙ্ক 'আর-ওয়ান' ভ্যারিয়েন্ট

ক্যালিফোর্নিয়ায় ছড়াচ্ছে নতুন আতঙ্ক 'আর-ওয়ান' ভ্যারিয়েন্ট

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে করোনার উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট আর-ওয়ান (R.1)। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকগণ এই ভ্যারিয়েন্টের প্রতি সতর্ক নজর রাখছেন।

সিডিসি এই ভ্যারিয়েন্টে একাধিক মিউটেশন সম্বৃদ্ধ প্রোটিন স্পাইক শনাক্ত করেছে।

ইউসিএসএফের বাইক্যামেস্ট্রি এবং বায়োফিজিক্সের প্রফেসর ড. জো ডেরিসি এবং বায়োহাবের সহকারি প্রেসিডেন্ট চান জাকারবার্গ বলেন, 'আর-ওয়ান এমন কিছু প্রোটিন বহন করছে যেটির কারণে টিকা কার্যকার কম হয়'।

বায়োহাবে ডেরিসির দল নিয়মিত করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের সিকোয়েন্সিং করে থাকে।

ডেল্টা ভ্যারিয়েন্টের সাথে আর-ওয়ানের পার্থক্য কী এই প্রশ্নের জবাবে ডেরিসি বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টে কিছু বর্ধিত মিউটেশন রয়েছে যেটি আরো দ্রুত ছড়িতে যেতে সাহায্য করে'৷

আর-ওয়ান ভ্যারিয়েন্টে মূলত এমন কিছু মিউটেশন শনাক্ত হয়েছে যেগুলো গামা এবং বেটা ভ্যারিয়েন্টে পরিলক্ষিত হয়।

সিডিসির তথ্য অনুসারে, দেশে সর্বপ্রথম আর-ওয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে কেন্টাকির একটি নার্সিং ফ্যাসিলিটিতে৷ সেখানে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ও যারা টিকা নেননি- এমন অনেকের মধ্যে সংক্রমণ ছড়িয়ে গেছিল।

সিডিসি জানায়, এর মানে আর-ওয়ান ভ্যারিয়েন্টের মধ্যে এমন প্রোটিন রয়েছে যা টিকার অ্যান্টবডি বিনষ্ট করে।

মার্চ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আর-ওয়ান ভ্যারিয়েন্ট এ শনাক্ত হয়েছে ২ হাজার ২৮২ জন।

আউটব্রেক ডট ইনফোর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়া রাজ্যে এখন পর্যন্ত শনাক্ত আর-ওয়ান ভ্যারিয়েন্টে ৫৩ জন শনাক্ত হয়েছে।

ডেরিসি বলেন, 'আর-ওয়ান ভ্যারিয়েন্ট ঠিক কতোটা শক্তিশালী এটি বুঝতে সর্বশেষ কিছু তথ্য উদঘাটন করা হচ্ছে'।

বর্তমানে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

এটি এখন পর্যন্ত ২০ বারের অধিক সময় ধরে পরিবর্তন হয়েছে ও যুক্তরাষ্ট্রের ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হিসেবে এটি প্রভাব বিস্তার করেছে।

আর-ওয়ান ভ্যারিয়েন্ট প্রমাণ করে যে এই ভাইরাসের মিউটেশন ঘটতেই থাকবে। এই মিউটেশন থামানোর সবচেয়ে জরুরি পদ্ধতি হচ্ছে টিকা গ্রহণ করা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত