২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮
২৫ বছরে ক্যান্সারে মৃত্যু হার কমানো হবে ৫০ শতাংশ: বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
আগামী ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ক্যান্সারে মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ‘মুনশ্যুট’ নামের এই পদক্ষেপের ব্যাপারে প্রথম ঘোষণা দিয়েছিলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার (২ ফেব্রুয়ারি) জানিয়েছেন, আগামী ২৫ বছরের মধ্যে ক্যান্সারে এই মৃত্যুহার কমিয়ে আনা হবে। ক্যান্সার নির্মূলে এটি বাইডেনের বৃহৎ পরিকল্পনার অংশ এটি।
বাইডেন বুধবার হোয়াইট হাউজে উপস্থিত আইনপ্রণেতা, প্রশাসনিক কর্মকর্তা, গবেষকদের সামনে রেখে বলেন, ‘আমাদের প্রমাণ করার জন্য এটি এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আমরা যে বড়-বড় কাজ করছি, সেটির প্রমাণ হবে এটি’।
মুনশ্যুটের অংশ হিসেবে বাইডেন একটি ‘ক্যান্সার ক্যাবিনেট’ গঠন করার কথা জানিয়েছেন। ১৮টি ফেডারেল ডিপার্টমেন্ট, এজেন্সি এবং অফিস, ডিপার্টমেন্ট অব হেলথ এবং হিউম্যান সার্ভিস, ভেটেরানস অ্যাফেয়ার্স, ডিফেন্স, এনার্জি এবং এগ্রিকালচার নিয়ে এটি গঠন করা হবে।
বাইডেন বলেছেন, ‘আমরা সবাই মিলে ক্যান্সার প্রতিহত করবো এবং আমি বিশ্বাস করি যে এটি আমাদের সক্ষমতার ভিতরেই আছি’।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন