আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে বাড়ির মূল্য বৃদ্ধিতে নাজেহাল ক্রেতারা

অরেঞ্জ কাউন্টিতে বাড়ির মূল্য বৃদ্ধিতে নাজেহাল ক্রেতারা

ছবি: এলএবাংলাটাইমস

প্রায় ৩৬টি বাড়ি ঘুরে দেখার পাশাপাশি একাধিক অফার দেওয়ার পর ডেভিড গিলমোর মিশন ভিয়েহোতে নিজের স্বপ্নের বাড়ি খুঁজে পান।

বাড়িটির মূল্য ৯ লাখ ৯০ হাজার ডলার হলেও তা বিক্রি হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে।

ডেভিভ বলেন, ‘এই বাড়ির পূর্বে আমরা একই পাড়াতে আরেকটি বাড়ি দেখেছিলাম। প্রায় ২০ জন ক্রেতার মাঝে আমরা ২য় স্থানে ছিলাম। বাড়িটি হাত থেকে ফসকে যাওয়ার পর আমরা আরো আড়াই মাস আরেকটি বাড়ির সন্ধানে ঘুরছিলাম’।

গিলমোর আরো বলেন, ‘আমাদের লক্ষ্য ছিলো আজীবনের জন্য একটি উপযুক্ত বাসা খুঁজে বের করা। এই অভিজ্ঞতার পর আমি আর কখনো বাসা খোঁজার মত কাজে বের হতে চাই না’। 

বর্তমানে অরেঞ্জ কাউন্টিতে ৫৬ শতাংশ একক পরিবারের জন্য উপযোগী বাড়ির মূল্য ১০ লাখ ডলারের বেশি।

আজ থেকে ১০ বছর পূর্বেও অরেঞ্জ কাউন্টিতে একক পরিবারের জন্য উপযোগী বাড়ির মূল্য ছিলো ৫ থেকে ৫ দশমিক ৫ লাখের মধ্যে। এখন সেই একই বাড়ির মূল্য ৮ দশমিক ৫ থেকে ৯ দশমিক ৫ লাখের মত। মূলত, ইনভেন্টরির অভাব এর পাশাপাশি চড়া দামাদামির কারণে এই দাম বৃদ্ধি পাচ্ছে।

এরা অরেঞ্জ কো রিয়েল এস্টেটের সিইও ওয়াল্ট তামুলিনাস বলেন, ‘আমার ৪৪ বছরের কর্মজীবনে এরকম ভালো বেচার সময় খুব কম পেয়েছি’।

ওয়াল্ট জানান, বছরের শেষের দিকে সুদের হার ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিনি জানান, আগামী বছরের আগে মার্কেট স্থিতিশীল অবস্থায় আসবে না। তিনি বলেন, ‘সবাই জিজ্ঞেস করছে যে এই বৃদ্ধি কবে কমবে। আমি মনে করি না এতো দ্রুত এটি কমবে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অর্থনীতি অনেক শক্তিশালী। আমার মনে হয় যে একটি পর্যায়ে এই মূল্যই স্বাভাবিক হিসেবে গণ্য হবে।’

এই অবস্থায় বাড়ি কেনার জন্য বিশেষজ্ঞরা দুইটি উপদেশ দিয়েছেন। প্রথমত, সম্মিলিতভাবে একটি বাড়ি কেনা বা একজন্য স্বনামধন্য রিয়েল্টর এবং মোর্টেজ লেন্ডারের সাথে কথা বলে সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করা।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত