আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস মেয়র ও কাউন্টি শেরিফ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

লস এঞ্জেলেস মেয়র ও কাউন্টি শেরিফ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিক ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বুধবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত এখনো ফল প্রকাশ হয়নি। সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং এর আশেপাশের কাউন্টিগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এখনও ভোট গণনা পুরোপুরি শেষ হয়নি। কাউন্টি রেজিস্ট্রার- রেকর্ডার সূত্র জানায়, লস এঞ্জেলেসের ২৩ শতাংশ ভোটার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ মেইল এর মাধ্যমে এবং বাকি ৩৫ শতাংশ ইন-পার্সন ভোট প্রদান সম্পন্ন হয়েছে।

অরেঞ্জ কাউন্টিতে ৩৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

লস এঞ্জেলেস মেয়র এবং লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ নির্বাচন:

মেয়র হিসেবে স্থানীয় পর্যায়ে লস এঞ্জেলেসের ভোটাররা কারেন বেইজ এবং রিক কারুসোকে ভোট দিয়েছেন এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মঙ্গলবার রাত ৩টা ৩০ পর্যন্ত কারুসো বেইজের থেকে ১২ হাজার ২৮২ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে। বুধবার পর্যন্ত এটিই রেজিস্ট্রার- রেকর্ডার থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য।

কারুসো এখন পর্যন্ত পেয়েছেন ৫১ দশমিক ২৫ শতাংশ ভোট এবং বেইজ পেয়েছেন ৪৮ দশমিক ৭৫ শতাংশ ভোট।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

লস এঞ্জেলেস সিটি কাউন্সিল নির্বাচন:

সিটি কাউন্সিল নির্বাচনে বেশ কিছু নতুন মুখ স্থান পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। এর মধ্যে একজন মঙ্গলবার পরাজিত হয়েছেন। জুন প্রাইমারিতে আরেকজন তার আসন হারান। এছাড়া বেশকিছু সদস্য নতুন করে নির্বাচন করেননি এবং অনেকের মেয়াদ ফুরিয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত