আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় এবার ধেয়ে আসছে আরও বড় ঝড়

ক্যালিফোর্নিয়ায় এবার ধেয়ে আসছে আরও বড় ঝড়

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহে ধেয়ে আসছে আরেকটি বড় ঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, এবারের ঝড়টি দ্বিতীয় বোম্ব সাইক্লোনের থেকেও বেশি তীব্র হবে। প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যাবে, বন্যার আশঙ্কাও রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার (৯ জানুয়ারি) ও মঙ্গলবার এই ঝড়ের প্রভাবে আবহাওয়া প্রচণ্ড বৈরি হবে। সেই সাথে বয়ে যাবে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টি।

লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ভারি বাতাসে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যেতে পারে। এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। সেইসাথে বন্যার শঙ্কাও রয়েছে।

উপকূল ও উপত্যকা অঞ্চলে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় চার থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সাথে ৭ হাজার ৫০০ ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল কোস্টে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এবং পাহাড়ি এলাকায় ৬০ থেকে ৭০ মাইল বেগে ঝড়ো বাতাস হয়ে যেতে পারে।

সৈকত এবং সমুদ্রে তীব্র ঢেউ বয়ে যাবে বলে সার্ফারদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। একইসাথে যান চলাচলে সমূহ সমস্যার সম্ভাবনাও রয়েছে।

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম রাজ্যে স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা দিয়েছেন। একই সাথে ফায়ার সার্ভিস ও ক্যালট্রান্সকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত