আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ক্যালিফোর্নিয়ায় অব্যাহত বৈরি আবহাওয়া আরও চলবে

ক্যালিফোর্নিয়ায় অব্যাহত বৈরি আবহাওয়া আরও চলবে

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলতি বৈরি আবহাওয়া রবিবার (১৫ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে ঝড়ো বাতাস, বৃষ্টি এবং তুষার ঝরবে আরও বেশি পরিমাণ। সেইসাথে বন্যা, বিদ্যুৎ বিভ্রাট এবং যান চলাচল ব্যহত হতে পারে।

ঝড়টি রাতে আঘাত হেনে সকালে থেমে গেলেও রবিবার বিকাল ৫টা থেকে আবারও ব্যাপক মাত্রায় ঝড় বয়ে যাবে।

রবিবার লস এঞ্জেলেসে ১ ইঞ্চির বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ৩ ইঞ্চির বেশি হতে পারে। একইসাথে তুষারপাতের সম্ভাবনা আছে।

রবিবার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৬০ ডিগ্রি ফারেনহাইট। সকালে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বিকালে এবং সন্ধ্যায় আধা ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে।

উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৬ ডিগ্রি ফারেনহাইট। বৃষ্টি হতে পারে ১ ইঞ্চি পরিমাণ।

সৈকতের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬১ ডিগ্রি ফারেনহাইট। সেই সাথে বৃষ্টিপাত ঝরবে ১ ইঞ্চি পরিমাণ। ভারি ঢেউ বয়ে যাবে ও সার্ফাররা ৪ থেকে ১০ ফিট ঢেউ উপভোগ করবেন।

পাহাড়ি অঞ্চল এলাকায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৪০ ডিগ্রি ফারেনহাইট। তিন ইঞ্চি বৃষ্টিপাত ঝরবে এবং তুষার হবে ৭ হাজার ফিট। সোমবার এটি কমে হবে ৫ হাজার ফিট। সেইসাথে জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মরুভূমিতে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৩ ডিগ্রি ফারেনহাইট। ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টি ঝরতে পারে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। সোমবারেও একই অবস্থা জারি থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত