আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গাড়ির ধাক্কায় ২ বাইসাইকেল আরোহীর মৃত্যু

গাড়ির ধাক্কায় ২ বাইসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

র‍্যাঞ্চো কুকামনগাতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) গাড়ির ধাক্কায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ওই গাড়িক চালককে আটক করেছে পুলিশ।

স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডেপুটি সূত্র জানায়, আটক চালকের নাম রবার্ট গিউব্যানি (২৩)। রবার্ট বর্তমানে স্যান বার্নার্ডিনো পুলিশের কাস্টডিতে রয়েছে।

দুর্ঘটনায় মৃত একজন ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও আরেকজন ৩৩ বছর বয়সী নারী। তারা দুইজনই আপল্যান্ডের বাসিন্দা। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

রাত ৮টা ২০ মিনিটের দিকে ফুটহিল বুলেভার্দ অ্যান্ড ইতিওয়ান্দা অ্যাভিনিউ এর কাছে সাইকেলকে ধাক্কা দেয় গাড়ি। ডেপুটিরা দুর্ঘটনাস্থলে পৌঁছে নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় পুরুষ ব্যক্তিটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্তকারী দল জানায়, ইস্ট ফুটহিল বুলেভার্দে গাড়ি চালানোর পর ট্রাফিক এড়াতে সে ডানপাশের সাইকেল লেনে চলে যায়।এতে দুর্ঘটনাটি হয়।

অপরদিকে দুই সাইকেল আরোহী ওয়েস্টবাইন্ড বাইসাইকেল লেনে ছিল। এই সময় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এরপর গাড়ির চালক পালিয়ে যায় এবং আরেকবার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। তবে পরের দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

কর্তৃপক্ষ জানায়, গাড়ির চালক মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন এমন আলামত পাওয়া গেছে। তাকে পরবর্তীতে আটক করা হয়। দুর্ঘটনা নিয়ে এখনও তদন্ত অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত