আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

লস এঞ্জেলেসে প্রভাব বিস্তার করছে করোনার নতুন স্ট্রেইন

লস এঞ্জেলেসে প্রভাব বিস্তার করছে করোনার নতুন স্ট্রেইন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার নতুন এক স্ট্রেইন প্রভাব বিস্তার করতে শুরু করেছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তারা এই স্ট্রেইনটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

নতুন এই স্ট্রেইনের নাম হচ্ছে XBB.1.5। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, জানুয়ারি ২১ পর্যন্ত মোট আক্রান্তের ৩৩ শতাংশের জন্য নতুন এই স্ট্রেইন দায়ী। এই স্ট্রেইনের বিস্তার এর দ্রুততা BQ.1.1 স্ট্রেইনকে ছাড়িয়ে গেছে।

এক বিবৃতিতে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত ও হাসপাতালে ভর্তির হার পূর্ববর্তী সপ্তাহগুলোর মতোই স্থিতিশীল রয়েছে। নতুন XBB.1.5 স্ট্রেইনের ফলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে XBB.1.5 স্ট্রেইন যেসব অঞ্চলে প্রভাব বিস্তার করেছে সেখানেও করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়েনি বলে জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট।

লস এঞ্জেলেসে এখনো করোনা সংক্রমণের হার 'নিম্নস্তরে' আছে। প্রতি ১ লাখে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৬৯ জনে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সর্বশেষ ৭ দিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতি লাখে ৭ জন।

শুক্রবার (১০ জানুয়ারি) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৪৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ৬৮৯ জন।

হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, নতুন ডমিনেন্ট এই স্ট্রেইনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যাদের সংক্রমণের ঝুঁকি বেশি তাদের বুস্টার ডোজসহ অন্যান্য সুরক্ষা উপায় মেনে চলা উচিত। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত