আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসে প্রফেসর রফিক আহমদ-এর সংবর্ধনা অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে প্রফেসর রফিক আহমদ-এর সংবর্ধনা অনুষ্ঠিত

বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রর্ফিক আহমদ-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে জালালাবাদ এ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ই নভেম্বর ( রবিবার) লস এঞ্জেলেসের আনার বাগ রেস্টুরেন্টে এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জালালাবাদ এ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মাহতাব আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল চৌধুরী শীপলুএর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনাব আবুল হাসনাত রায়হান, ফারিস আলী,জুনেল আহমদ ও আবদুল মুনিম।সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. রর্ফিক আহমদ তাঁর শিকতা জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বাংলাদেশি কমিউনিটিকে পরিবারের মূল্যবোধের উপর উপদেশ দেন। সব কিছুতে পরিবারের সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেয়া, সন্তানদের সাথে বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা এবং হালাল উপার্জনের চেষ্টা করা ইত্যাদি বিষয়ে তিনি উপদেশমূল বক্তব্য রাখেন। এছাড়াও তিনি প্রবাসে বাংলাদেশের নাম সুনাম বৃদ্ধির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রবাসীরা পরস্পরে সবধরণের দলাদলী ও সংঘাত থেকে মুক্ত থেকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন ।অনুষ্ঠান চলাকালে সিলেটের প্রবীণ আইনজীবী হামিদ বখত চৌধুরী সাহেবের মৃত্যু সংবাদ পাওয়া যায়। তৎক্ষণাৎ উনার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত