আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হাইড পার্কে বাংগালোতে আগুন—৬৫ বছর বয়সী নারীর লাশ উদ্ধার

হাইড পার্কে বাংগালোতে আগুন—৬৫ বছর বয়সী নারীর লাশ উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হাইড পার্ক এলাকায় এক সারি বাংগালো বাড়ির ইউনিটে আগুন লাগার পর উদ্ধারকারীরা ৬৫ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে।

রবিবার বিকেলে প্রায় ৪টা ৩০ মিনিটে সাউথ ব্রিনহার্স্ট অ্যাভিনিউয়ের ৬৩০০ ব্লকে আগুনের খবর পেয়ে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছে।

দ্রুত সময়ে ডজনখানেক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আগুন যাতে পাশের ইউনিটগুলোতে ছড়িয়ে না পড়ে সেজন্য অর্ধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্থিতিশীল করে।

পুড়ে যাওয়া ইউনিটের ভেতর থেকেই ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

তদন্তকারীরা জানান, ভবনটির ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম (স্মোক অ্যালার্ম) ঠিকমতো কাজ করছিল।

আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বর্তমানে অগ্নিসংযোগ (আর্সন) তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছেন।

প্রত্যক্ষদর্শী রিটা রজার্স বলেন, “আমি দরজা খুলতেই দেখি বিপরীত দিকের অ্যাপার্টমেন্ট ভবন থেকে বিশাল কালো ধোঁয়ার বল বের হচ্ছে। এরপর দেখি একজন মহিলা চিৎকার করে দৌড়াচ্ছেন, তিনি বলছিলেন যে ভেতরে এক বৃদ্ধা নারী আটকে আছেন এবং আগুনে পুড়ছেন। পুরো জায়গা কালো ধোঁয়ায় ঢেকে ছিল।”

ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত