আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাফলা'র জেনারেল এসেম্বলি (জিএ) মিটিং ১৪ আগষ্ট রবিবার

বাফলা'র জেনারেল এসেম্বলি (জিএ) মিটিং ১৪ আগষ্ট রবিবার

লস এঞ্জেলেসের সকল সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম- বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)র নব-নির্বচিত ক্যাবিনেট আগামী ১৪ আগষ্ট রবিবার জেনারেল এসেম্বলি (জিএ) মিটিং এর আহবান জানিয়েছে। প্রথা অনুয়ায়ী প্রতিটি নতুন ক্যাবিনেটই দায়িত্ব গ্রহণের পরপরই অন্তত একবার জেনারেল এসেম্বলি মিটিং করে থাকে। সাধারণত জিএ মিটিংয়ে প্রতি মাসের এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) মিটিংয়ের সকল সদস্যগণ ছাড়াও সকল ক্যাবিনেট সদস্যগণ, বোর্ড অফ ট্রাস্টির সদস্যগণ, সকল এসোসিয়েট সদস্যগণ, অনারারী সদস্যগণ, ষ্ট্যান্ডিং কমিটির সদস্যগণ এবং অন্যন্য সম্মানিত আমন্ত্রিত অতিথিরা ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্হিত থাকেন। এই জিএ মিটিংয়েই নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. এম. এ. হাশেম তার গুরুত্বপূর্ণ 'স্টেট অফ দ্য ফেডারেশন বক্তৃতা' দিবেন।

ইতিমধ্যেই বাফলা'র ক্যাবিনেট সদস্যরা আসন্ন জেনারেল এসেম্বলি মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বাফলা'র পাবলিক রিলেশন্স অফিসার মারুফ খান জানান তাদের নিজস্ব ওয়েবসাইট, ইমেইল, মুঠোফোন, ক্ষুদেবার্তা ও ফেসবুক পেইজ থেকে জেনারেল এসেম্বলি (জিএ) মিটিংয়ের নোটিশ জানানো হয়েছে। পাশাপাশি ক্যাবিনেট সদস্যরা ব্যক্তিগতভাবেও ফেডারেশন সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন।  
আগামী ১৪ আগষ্ট রবিবার লস এঞ্জেলসস্থ বাফলা'র নিজস্ব কার্যালয়ে দুপুর ২টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে। প্রথমে মধ্যান্ন ভোজন পর্ব শেষে বেলা ৩টায় সভার মূল কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। বাফলা'র নব-নির্বাচিত ক্যাবিনেট সদস্যগণ হলেনঃ প্রেসিডেন্ট-ডা. এম. এ. হাসেম, ভাইস প্রেসিডেন্ট- ইঞ্জিনিয়ার শহীদ আলম, জেনারেল সেক্রেটারী- ইলিয়াস টাইগার শিকদার, ওর্গানাইজিং সেক্রেটারী- সিদ্দিকুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারী- শেখ রফিকুল ইসলাম, কালচারাল সেক্রেটারী- শাহনাজ বুলবুল এবং পাবলিক রিলেশান্স অফিসার- মারুফ খান।

বর্তমানে লস এঞ্জেলেসের প্রায় ২৬টি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত একটি ঐক্যবদ্ধ ফেডারেশন হলো বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা) । বাফলা গত দশ বছরের বেশীকাল যাবৎ লস এঞ্জেলেসে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে বিশ্বমানের এক বর্নাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ ডে প্যারেড’ উদযাপন করে আসছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা এতে অংশ নিয়ে থাকে। এর পাশাপাশি লস এঞ্জেলেসের বাংলাদেশী কম্যুনিটির ভেতরে, বাংলাদেশে এবং আমেরিকার বিভিন্নখাতে প্রতিবছর ব্যাপক পরিসরে চ্যারিটি কার্যক্রমও চালিয়ে আসছে বাফলা।

আগামী ১৪ আগষ্ট রবিবার জেনারেল এসেম্বলি (জিএ) মিটিংয়ে প্রবাসী কম্যুনিটির সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাফলা'র ক্যাবিনেট সদস্যবৃন্দ।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত