আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ফ্রেন্ডস ক্লাবের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন

লস এঞ্জেলেসে ফ্রেন্ডস ক্লাবের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন

প্রবাসের যান্ত্রিক ব্যস্ততার মধ্যেও কিছু বাংলাদেশি তরুণ গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সুস্থ্য মানসিকতা ও মানবিকতার চর্চায় কাজ করছে নিরলস। ফ্রেন্ডস ক্লাব তাদের একটি উদাহরণ। প্রবাসের হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও যারা সর্বদা মনে রাখে বাংলাদেশ তথা স্বদেশের কথা।২০০৪ সালে তেমনি ক’জন বন্ধু মিলে অবসরে শুরু করলো  কেরাম বোর্ড খেলা।,সেখান থেকে কেরাম বোর্ড টুর্নামেন্ট আর টুর্নামেন্ট থেকেইপ্রতিষ্ঠিত হয় ফ্রেন্ডস ক্লাব। আজ যারা দেশে-বিদেশে বাংলাদেশি ক্রীড়া ও সংস্কৃতি ছড়িয়ে দিতে ব্যাপক কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর একটি টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করে। পর্যায়ক্রমে প্রতি বছরই ক্লাবে যুক্ত হতে থাকে নতুন নতুন খেলা বা টুর্নামেন্ট | এভাবে উত্তর আমেরিকা থেকে বাংলাদেশ তথা সারা বিশ্বে ফ্রেন্ডস ক্লাব এর পরিচিত ছড়িয়ে পড়ে।

প্রতি বছর ফ্রেন্ডস ক্লাবের টুর্নামেন্টগুলোতে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশি নতুন প্রজন্ম প্রচুর উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে।

সংগঠনটি প্রতিবছর টুর্নামেন্ট এর সময় বাংলাদেশের বিভিন্ন কৃতি ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক, সংগঠক তথা গুণীজনদের দিয়ে থাকে "লাইভ টাইম এচিভমেন্ট " ও বিভিন্ন পুরস্কার |



এরই ধারাবাহিকতায় এবারও লস এঞ্জেলেসে টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৬ আয়োজন করে ফ্রেন্ডস ক্লাব। গত ৭ আগস্ট রবিবার সকালে িএই ‍টুর্নামেন্ট উদ্বোধন করেন কার্যকরী পরিষদের প্রেসিডেন্ট ফেরদৌস খান, জেনারেল সেক্রেটারি শাহীন রশিদ, মেম্বার সেক্রেটারি শফিউল আলম বাবু ও ভাইস প্রেসিডেন্ট আবু তাহের টুনু।

টুর্নামেন্টে ডাবল গেইম ও সিঙ্গেল গেইম এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডাবল গেইমে চেম্পিয়ন হন আতিকুল্লাহ-মাসউদ জুটি। রানার্সআপ হন আশফাক-আনিস রহমান জুটি। আর সিঙ্গেল গেইমে চ্যাম্পিয়ন হন আশফাক। রানার্স আপ হন মাসউদ।



খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন গভর্নিং বডির সভাপতি এমকে জামান ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মোবারক হোসেন।



খেলা পরিচালনা করেন আতিক রহমান।পরিচালনার জন্য তাকেও একটি সম্মাননা দেয়া হয়। সম্মানাটি তুলে দেন গভর্নিং বডির সদস্য জিয়া আহমেদ।



এসময় একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গভার্নিং বডির চেয়ারম্যান এম কে জামান। শুরুতে তিনি খেলায় অংশগ্রণকারী ও দর্শকসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ। খেলা পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবার প্রতিও তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ফ্রেন্ডস ক্লাবের সকল কার্যক্রমে সহযোগিতা করায় তিনি কমিউনিটির সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে সবগুলো ইভেন্টে যেন প্রবাসীদের সবাই যাতে অংশ নিতে পারে এমন ব্যবস্থা করতে হবে। এরকম সকল আয়োজন যাতে আরও বড় পরিসরে করা যায় এজন্য তিনি  সবার সহযোগিতা কামনা করেন।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত