আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ বাংলা ইউনিক ক্লাবের সামার ক্রিকেট লিগ সম্পন্ন

এলএ বাংলা ইউনিক ক্লাবের সামার ক্রিকেট লিগ সম্পন্ন

লস এঞ্জেলেসে এলএ বাংলা ইউনিক ক্লাবের আয়োজনে সামার ক্রিকেট লিগ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ আগস্ট) স্থানীয় উডলি পার্কের জাপানিজ গার্ডেনে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই খেলা সম্পন্ন হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ‍গোল্ডেন স্টার বনাম রেড টর্নেডোস। চ্যাম্পিয়ন হয় রেড টর্নেডোস।



টসে জিতে রেড টর্নেডোস দলের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৪ ইউকেটে তারা করেন ১৯৩ রান। জবাবে ১৬৭ রানে অল আউট হয়ে যায় গোল্ডেন স্টার। ফলে ২৬ রানের ব্যবধানে জিতে যায় রেড টর্নেডোস।

খেলার শুরুতে আরও একটি দল ছিল এই ম্যাচে। তারা হচ্ছে গ্রিন ওয়ারিস। দলটির অধিনায়ক ছিলেন আবরার তালহা। ৩০/৩৫ জন আমেরিকান বাংলাদেশি তরুণদের মধ্য থেকে এই তিন টিম করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটা টিম ৬টা করে ম্যাচ খেলে দুই টিম ফাইনালে আসে। সবগুলো ম্যাচ টি-২০ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।



ফাইনাল ম্যাচ পরিচালনা করেন  বাংলাদেশের খ্যাতিমান আম্পায়ার নাদের শাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি শফিউল আলম বাবু, সিটি অব লস এঞ্জেলেসের নেবারহুড কাউন্সিল মেম্বার ফয়সল আহমদ তুহিন, সাবেক ছাত্রনেতা ও ভ্যালি এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান, জালালাবাদ এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু ও ভ্যালি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, হুমায়ন কবির পলাশ আব্দুল হালিম প্রমুখ।



ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলতে সক্ষম হয়। যার মধ্য একাই ১১৩ রান করেছেন ইমরান হোসাইন। বিশাল এই রান তাড়া করতে মাঠে নামে গোল্ডেন স্টার দল। কিন্তু শুরুটা ভাল হয়নি তাদের। শুরুতেই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফয়সলের উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় দলটি। সেই চাপটা কিছুটা হলেও সামলিয়ে নিয়েছিল দ্বিতীয় উইকেট জুটি। কিন্তু তাও দীর্ঘস্থায়ী হয়নি।ম্যাচের ১৪ ওভার পর্যন্ত ভালোই খেলছিল গোল্ডেন স্টার দল। কিন্ত বিশাল রানের চাপে খেলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আর তাতেই ১৮.২ ওভারে সব  ‘টি উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় তাদের ইনিংস। ২৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় গোল্ডেন স্টার দলকে। আনন্দ উল্লাসে মেতে উঠেরেড টর্নেডোস দলের খেলোয়াড়রা।

খেলায় ম্যান অব দ্য সিরিজ হন বিজয়ী দলের অধিনায়ক আহমদ মেহেদি। তিনি টুর্নামেন্টের সেরা ব্যাটস ম্যানও নির্বাচিত হন। ম্যান অব দ্য ম্যাচ হন ইমরান হক। সেরা বোলার নির্বাচিত হন বিজয়ী দলের জুয়েল হোসাইন। গোল্ডেন স্টার দলে অধিকায়ক ছিলেন আল-আমীন (আরিফ)।

খেলা শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজ থেকে ২০-২৫ বছর আগে আমরা যা করতে পারিনি এই তরুণরা আজ তা করে দেখাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের। খেলাধূলা আসলে এমন একটা প্লাটফর্ম যেখানে রাজনৈতিক মত পার্থক্য ভুলে সবাই অংশ নিতে পারে। এতে কমিউনিটির  ঐক্যবদ্ধতা আর দৃঢ় হচ্ছে। এছাড়া এই খেলাধূলার মাধ্যমে আমাদের তরুণরা বিপথে না গিয়ে সুস্থ্য সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। তাই এলএ বাংলা ইউনিক ক্লাবের তরুণদের এই উদ্যেগকে স্বাগত জানান সকল অতিথিরা।



উল্লেখ্য, এলএ বাংলা ইউনিক ক্লাবের উদ্দেশ্য হচ্ছে, আমেরিকায় কলেজ পড়ুয়া তরুণদের ক্রিকেট খেলয়া উদ্বুদ্ধ করা এবং সবাইকে এক প্লাটফর্মে নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় তারা এই টুর্নামেন্ট আয়োজন করে। এছাড়া সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন নামের একটি সংগঠন তাদের সাথে মিলে ক্রিকেট খেলার উন্নয়নে কাজ করার কথা বলছে বলে জানিয়েছেন এলএ বাংলা ইউনিক ক্লাবের নেতৃবৃন্দ।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত