আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লাকি আখন্দ’র চিকিৎসায় লস এঞ্জেলেসে ফান্ড রাইজিং অনুষ্ঠিত

লাকি আখন্দ’র চিকিৎসায় লস এঞ্জেলেসে ফান্ড রাইজিং অনুষ্ঠিত

বাংলাদেশের কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী মুক্তিযোদ্ধা লাকি আখন্দ’র চিকিৎসার জন্য লস এঞ্জেলেসে এক ফান্ড রাইজিং সম্পন্ন হয়েছে। গত বুধবার আরেক জনপ্রিয় শিল্পী হায়াদর হোসেনের লস এঞ্জেলেস সফর উপলক্ষে ফ্রেন্ডস ক্লাবের মেম্বার সেক্রেটারি শফিউল আলম বাবু ও প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ, সংস্কৃতি কর্মী ও বৈশাখী মেলার সদস্য মোহাম্মদ আলী (আলী ভাই)’র উদ্যোগে বাংলাদেশ একাডেমি মিলনায়তনে ‘ফান্ড রাইজিং ও কালচারাল নাইট’ নামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ৯-১১ পর্যন্ত হায়দার হোসেনের সুরে মেতেছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হায়দার হোসেন ও লাকী আখন্দের ভক্তরা।



গুণী এই শিল্পীর পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সবাই অংশ নেন এই অনুষ্ঠানে। এজন্য ভেন্যুর মালিক জাহিদ হাসান পিন্টু ভেন্যুর ভাড়া বাবৎ কোনো পেমেন্ট নেননি। এমনকি শিল্পী হায়দার হোসেনও পারফর্ম  করে আয়োজকদের পক্ষ থেকে কোনো পেমেন্ট নেননি। তিনি িএই কনসার্টটি লাকি আখন্দকে উৎসর্গ করেন। 
শুরুতে বৈশাখী মেলার সদস্য মোহাম্মদ আলী (আলী ভাই) সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, এত শর্ট নোটিশে (মাত্র ২৪ ঘন্টা) যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আপনারা জানেন লাকি আখন্দ আমাদের দেশের এক গর্বিত সন্তান। তার অসুস্থ্যতার এই সময়ে সবাইকে পাশে দাঁড়ানো উচিৎ। ্তাই আমরা আজ এই আয়োজন করেছি।



ফ্রেন্ডস ক্লাবের মেম্বার সেক্রেটারি শফিউল আলম বাবু বলেন, মানুষ মানুষের জন্য, একথা আমাদের সবার জানা। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আজকের এই আয়োজন। লাকি আখন্দের জন্যে কিছু করতে পারলে আমাদের সবার অনেক ভালো লাগবে। গুণী এই শিল্পীর পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস ক্লাবের জেনারেল সেক্রেটারি শাহীন রশিদ। তিনি বলেন, হায়দার হোসেন আমার বেস্ট ফ্রেন্ড। লস এঞ্জেলেসে উনার আগমন উপলক্ষে আমরা লাকি আখন্দের জন্যে ফান্ড রাইজিং-এর উদ্দেশ্যে এই আয়োজন করেছি। যারা উপস্থিত হয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে লাকি আখন্দের বন্ধু লেখক, গীতিকার ও সুরকার ডেন্টিস্ট নাসের আহমেদ অপু লাকি আখন্দ সম্পর্কে বিভিন্ন স্মৃতিচারণ করেন।



অনুষ্ঠান শেষে ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এমকে জামান শফিউল আলম বাবু ও মোহাম্মদ আলীকে বিশেষ ধন্যবাদ জানান যে, তারা এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি আয়োজন করেছেন।
এসময় লস এঞ্জেলেস প্রবাসীরা লাকি আখন্দের চিকিৎসার সাহায্যে আর্থিক সহযোগিতা করেন। এতে এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ-সহ কমউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।



উল্লেখ্য, ফুসফুসে ক্যানসার আক্রান্ত হয়ে গত বছর টানা ছয় মাস ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি ছিলেন লাকি আখন্দ। সেখানে দফায় দফায় তাকে কেমোথেরাপি দেয়া হয়। কেমো শেষে তিনি দেশে ফিরেন। এর আগে ব্যাংককে পায়থাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। মূলত লাকী আখন্দের লিভার থেকে হার্টে পানি ঝরছিল। আর এ কারণে কেমোথেরাপি শুরু করতে পারছিলেন না চিকিৎসকরা। এ অবস্থায় তার লিভারে অস্ত্রোপচার করা হয়। এর পরপরই অক্টোবরের প্রথম দিকে ঢাকায় নিজ বাসায় ফিরেন লাকী। দেশেই চিকিৎসাধীন ছিলেন কিছুদিন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যাংককে নেয়া হয়। তার শরীরে ছয়টির মতো কেমো দেয়া হয়েছে বলে জানা গেছে।

লাকি আখন্দ বিভিন্ন সময় আমেরিকার বিভিন্ন স্টেইটে সফর করেছেন এবং গান পরিবেশন করে প্রবাসীদের মুগ্ধ করেছেন। 

শেয়ার করুন

পাঠকের মতামত