আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বৈশাখী মেলার পিকনিক অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বৈশাখী মেলার পিকনিক অনুষ্ঠিত

৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে ভর দুপুরে বনেল্লি পার্ক লেকের পাড় সেজেছিল বর্ণিল সাজে। উল্লাস আনন্দ আর ফুর্তি-আড্ডায় মেতিছিলেন লস এঞ্জেলেস  প্রবাসীরা। সাপ্তাহিক ছুটির দিনটিতে একটু মুক্ত বাতাসের আশায় সবাই জড়ো হয়েছিলেন স্বত:স্ফুর্তভাবে। 
গত রবিবার লস এঞ্জেলেস কাউন্টির সান ডিমাস সিটির বনেল্লি পার্ক লেকের পাড়ে বৈশাখী মেলা কমিটির আয়োজনে বার্ষিক পিকনিক স্পটের দৃশ্য ছিল এটি। সারা সাপ্তাহের কর্ম ব্যস্ততাকে ছুটি দিয়ে নিজের মতো একটি দিন কাটাতে ব্যস্ত ছিলেন সবাই।


স্বদেশী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে সমুন্নত করার দৃঢ় প্রত্যয়ে দীর্ঘ দিন ধরে লস এঞ্জেলেসে কাজ করছে বৈশাখী মেলা কমিটি। এরই ধারাবাহিকতায় গত মাসের ২৩ ও ২৪ তারিখ লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী মেলা। সেখানে গান পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও এলিটা করিম। মেলা আয়োজনের ডোনার, অংশগ্রহণকারী, বেন্ডার, শিল্পী, কলাকুশলী, সাউন্ড সিস্টেম, মিউজিশিয়ান, বৈশাখী মেলা কমিটির পরিবারের সদস্যদের নিয়ে এই পিকনিক আয়োজন করে সংগঠনটি।



এবারের পিকনিক আয়োজনে স্পট হিসেবে বেছে নেয়া হয় ছায়া ঘেরা সবুজ প্রকৃতির বনেল্লি পার্ক লেকের পাড়। কাঠফাটা রোদে প্রচন্ড দাবদাহে যখন কেউ ঘর থেকে বের হওয়ার সাহস করছিল না। ঠিক তখনই প্রাকৃতিক বাতাস ও গাছের ছায়ায় বাংলাদেশি প্রবাসী বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী মেতে উঠেন আনন্দ উৎসব আর হৈহুল্লুড়ে। দেশাত্মবোধক গান ও দেশীয় নানা পরিবেশনা দুপুরের কড়া রোদের মঝেও সবার হৃদয়ে বইয়ে দিয়ে যায় শীতল পরশ। সবাই যার যার মতো করে দিনটি কাটায় মহা আনন্দে।



দুপুর ১২টা থেকে পিকনিক স্পটে আসেতে শুরু করেন প্রবাসীরা। শুরুতে বাচ্চাদের জন্য পরিবেশিত হয় হট ডগ, কেএফসি, বারবিকিউ ইত্যাদি মজাদার বিভিন্ন খাবার। পাশাপাশি বড়দের জন্যও ছিল চটপটি, চা এবং দেশিয় বিভিন্ন খাবার আইটেম। এরপর আয়োজকদের পক্ষ থেকে সবার জন্য লাঞ্চ পরিবেশন করা হয়। লাঞ্চে পুরো একটি খাসি স্পটে ভূনা করে খাওয়ানো হয়। বৈশাখী মেলার সিনিয়র সদস্য ও কমিউনিটির প্রিয়মুখ আবুল ইব্রাহিম  নিজ হাতে রান্না করেন বার বি কিউ ও সুস্বাদু খাবার। তাকে সহযোগিতা করেন ফ্রেন্ডস ক্লাবের মেম্বার সেক্রেটারি শফিউল  আলম বাবু। বার বি কিউ যখন পুড়ানো হয় তখন স্পটের চারদিক ম ম করে উঠে সুস্বাদুর খাবারের ঘ্রাণে। তখন সবার মাঝে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে বেডমিন্টনসহ বিভিন্ন খেলাধূলার আয়োজন ছিল অংশগ্রহণকারীদের জন্য।
পিকনিকে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বৈশাখী মেলার সিনিয়র সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল ইব্রাহিম ও সদস্য মোহাম্মদ আলী (আলী ভাই)। তারা বলেন, আজ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বৈশাখী মেলাকে যারা শুরু থেকে সবধরণের সহযোগিতা করে আসছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আশা করি আগামীতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।



শেয়ার করুন

পাঠকের মতামত