আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিএনপি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র আলোচনা সভা

বিএনপি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র আলোচনা সভা

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে যুক্তরাষ্ট্রের মেগাসিটি লস এঞ্জেলেসে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্হিত থাকবেন বিএনপি'র যুগ্ম-মহাসচিব জনাব হারুন-অর রশিদ। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃতি সন্তান জনাব হারুন-অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক নির্বাচিত এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুঁখোড় ছাত্রনেতা হিসাবে ছাত্র ও গণ-আন্দোলনের বিভিন্ন সংকটকালে সামনে থেকে ভূমিকা রেখেছেন ও ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, এছাড়া বিএনপি'র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিত ও সিনিয়র নেতৃবৃন্দগণ প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির সকলকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান সফল করার আহবান জানিয়েছেন। আগামী ১লা সেপ্টেম্বর, বৃহষ্পতিবার, সন্ধ্যা ৯টায়, লস এঞ্জেলেসের সুপরিচিত বলিউড ক্যাফে 'তে (14426 Ventura Blvd, Sherman Oaks, CA 91423) এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন, নৈরাজ্যকর অবস্থা থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা, দেশের রুগ্ন অর্থনীতিতে প্রাণসঞ্চার, জাতি হিসেবে আমাদের আত্মপরিচয়ের সংকট মোচন, একটি স্বাধীন সার্বভৌম গর্বিত জাতি এবং আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি রচনা এবং দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); এই দলের অনুসারীরা হবেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধের ধারক ও বাহক। দেশপ্রেমে উজ্জীবিত সৎ ব্যক্তিত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণায় অনুপ্রাণিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও এসব গুণের অধিকারী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর বিএনপিই সর্বোচ্চ পাঁচবার রাষ্ট্রপরিচালনা করে।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র এ কর্মসুচিকে সামনে রেখে লস এঞ্জেলেসে বাংলাদেশী অধ্যুষিত এলাকা 'লিটিল বাংলাদেশে' এবং আশেপাশের এলাকায়, দেশীয় রেস্তরা, গ্রোসারি শপ ও বিপণীগুলিতে ব্যাপক লিফলেট বিতরণ ও পোষ্টারিং-এর কাজ চলছে। এছাড়াও বিএনপি'র পক্ষ থেকে ইমেইল, মুঠোফোনে, টেক্সট মেসেজ ও দলের ফেইসবুক পেজ থেকে প্রচারণা চালানো হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত