আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে বিডব্লিউওসি’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বিডব্লিউওসি’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি আমেরিকান মহিলাদের অগ্রবর্তী সংগঠন ‘বাংলাদেশ ওমেন্স অরগানাইজেশন অব ক্যালিফোর্নিয়া (বিডব্লিউওসি)’ এর ঈদ পূণর্মিলনী ও ঈদমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিশিষ্টজনদের উপস্থিতি, দেশি-বিদেশী খাবারের স্টল ও বিনোদনসহ নানা আয়োজনে মনোমুগ্ধকর একটি সন্ধ্যা কাটান প্রবাসীরা।



বাংলাদেশেরে জাতীয় সংগীত দিয়ে সূচিত অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফ আহমদ মিলন ও রোশনি আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডব্লিউওসি’র প্রেসিডেন্ট ড্যানি তায়্যিব। শুভেচ্ছা বক্তব্যে ড্যানি তায়্যিব সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি আরও বলেন, বিডব্লিউওসি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসী মহিলাদের নিয়ে কাজ করছে। প্রবাসী মহিলাদের আইনী ও সামাজিক সহযোগিতাসহ  বিভিন্ন ধরণের সহযোগিতা করতে কাজ করছে। এধরণের কার্যক্রম পরিচালনায় তিনি সবার সহযোগিতাও কামনা করেন। 

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির হাইস্কুল ও ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সংবর্ধনাও প্রদান করে সংগঠনটি। প্রবাসীদের বিপুল উপস্থিতির মধ্যে মঞ্চে ডেকে সার্টিফিকেট প্রদান করা হয় গ্রাজ্যুয়েটদের। সার্টিফিকেট প্রদানের সময় সিটি অব আর্টেসিয়ার মেয়র আলি সাজ্জাদ তাজ, ঢাকা হোমসের সত্ত্বাধিকারী বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার নাসিমুল গনিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. ইকবাল মুনির। তিনি সংবর্ধিত স্টুডেন্টদের উদ্দেশ্যে উপদেশমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় তিনি চিকিৎসা বিজ্ঞান ও তাদের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। 

সংবর্ধনাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশি গ্রাজ্যুয়েটদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রয় হুসেইন, ফাইজাহ জামান, আহলান হাবীব, এমিলিন আহমেদ, ফারহান আলম, কষ্টি নাঈম, আনান আলম, আনিকা টি খান, আদনান এরিক তাইয়্যীব, সামান্থা নূর, ফাব্বিহা খান, নিকিতা জামান, ইউরি মুনির, নিশাত হামিদ, নাসরাত হামিদ, সাকিব আলম, ওয়াহিদা ফারহানা অনি, ইরেনে নাভা আক্তার, সাদমান সাকিব মেহদি, তাসীন আহমেদ।



অনুষ্ঠানে কমিউনিটি নেতা, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র সেক্রেটারি নজরুল আলম, ও আশরাফ আহমেদ মিলন এবং মিডিয়া পার্সোন হিসাবে একুশ বাংলার প্রধান জাহান হাসান, এলএ বাংলা টাইমস’র সিইও আব্দুস সামাদ ও প্রথম আলোর প্রতিনিধি তপন দেবনাথ এবং বিডব্লিউওসিকে সহযোগিতার জন্য সাইফুল আলম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান হয়। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে জাহান হাসান ও তপন দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জাহান হাসানের পক্ষে ফুল গ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এম কে জামান। 

অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশনা করেন জনপ্রিয় নৃত্যশিল্পী ওয়াহিদা ফারহানা অনি। গান পরিবেশন করেন নিউ ইয়র্ক থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোমা রহমান।

শেয়ার করুন

পাঠকের মতামত