আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বৃহত্তর নোয়াখালী জেলার পিকনিক অনুষ্ঠিত

বৃহত্তর নোয়াখালী জেলার পিকনিক অনুষ্ঠিত

খাবার নিয়ে কমিউনিটিতে আলোচনা-সমালোচনা

লস এঞ্জেলেস প্রবাসী বৃহত্তর নোয়াখালী জেলাবাসীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর রবিবার স্থানীয় গ্রিফিথ পার্কে দিনব্যাপী নানা আয়োজনে বনভোজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বৃহত্তর নোয়াখালী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।


প্রধান অতিথির বক্তব্যে প্রিয়তোষ সাহা বলেন, বিদেশের মাটিতে প্রবাসীদের এমন আয়োজন সত্যিই অতন্ত্য আনন্দের। আজকের এই আয়োজন শুধু নোয়াখালীবাসীর নয়। এটি আমাদের পুরো বাংলাদেশের প্রোগ্রাম। প্রবাসীদের এমন ঐক্যবদ্ধতা আমাদের গর্বের বিষয়। এসময় কন্সাল জেনারেল উপস্থিত প্রবাসীদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সংগীতসহ নানা ধরণের বিনোদনের সাথে সাথে ছোট-বড় সবার জন্য ছিলো বিভিন্ন ধরণের খেলাধুলারও ব্যবস্থা। 

পিকনিকের জন্য প্রায় এক সপ্তাহ আগ থেকে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি নেন আয়োজকরা। আয়োজনটি উম্মুক্ত ছিল কমিউনিটির সর্বস্তরের মানুষের জন্য। অনুষ্ঠানের দিন বৈরী আবহাওয়া থাকা সত্বেও বৃষ্টি উপেক্ষা করে কয়েকশ কমিউনিটি মেম্বার উপস্থিত হন স্বত:স্ফুর্তভাবে।



নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন খেলার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

এসময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিকনিকে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এভাবে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবো। সাথে দেশের মর্যাদাও সমুন্নত করবো।



এদিকে, নোয়াখালীর পিকনিকের পর পিকনিকের খাবার নিয়ে একটি বিতর্ক  দেখা দেয় কমিউনিটিতে। অনুষ্ঠানের পরদিন অনেকে অসুস্থ্য হয়ে পড়ার খবর প্রচার হলে কেউ কেউ পিকনিকের খাবারকে দায়ি করেন। তবে পিকনিক আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এটা একটা  এক্সিডেন্ট হয়ে গেছে। আমরা শনিবার সকালে গরু জবাই করে রাত পর্যন্ত পরিশ্রম করে খাবারগুলো রেডি করেছি। কিন্তু স্প্যানিশ যে ব্যক্তিকে খাবার বাসা থেকে ডেলিভারির দায়িত্ব দেয়া হয়েছিলো সে অসচেতনভাবে স্পটে নিয়ে যেতে গরম আর ঠাণ্ডা খাবার একসাথে করে ফেলায় হয়ত কিছু নষ্ট হয়ে গেছে। আবার হঠাৎ ঠাণ্ডা আবহাওয়ার কারণেও এমন হয়ে যেতে পারে। তবুও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা দু:খিত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।


কমিউনিটির অনেকে জানিয়েছেন, এটা হয় হয়ত একটা এক্সিডেন্ট হয়ে গেছে। এটা স্বাভাবিক। মূলত: এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে নোয়াখালীবাসী অনেক কষ্ট করেছেন। তবে খাবরের এই দুর্ঘটনার জন্য তাদের আরও সচেতনতা প্রয়োজন ছিলো। আয়োজকরা প্রতি বছর বিভিন্ন ধরণের প্রোগ্রাম আয়োজন করে কমিউনিটিকে বিনোদন দিয়ে থাকে। আমাদের ঐতিহ্যবাহী লস এঞ্জেলেসের  বৈশাখী মেলা তাদের আয়োজনেই হয়ে থাকে। হাজার হাজার ডলার খরচ করে তারা এই আয়োজন করে থাকেন আমাদের জন্য। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামও তারা আয়োজন করেন।



শেয়ার করুন

পাঠকের মতামত