আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির প্রতিবাদ অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির প্রতিবাদ অনুষ্ঠিত

সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, মন্দির ভাঙচুর ও সরকারের কতিপয় মন্ত্রিদের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে লস এঞ্জেলেসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ই নভেম্বর রবিবার সন্ধ্যায় স্থানীয় আলাদিন রেস্টুরেন্টে সভাটি আয়োজন করে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি লস এঞ্জেলস।

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকল সম্প্রদায়ের অসাম্প্রদায়িক মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে অংশগ্রহন করে প্রতিবাদ ও মানববন্ধন করেন।

তাপস নন্দীর পরিচালনায় ও অমর হালদারের সভাপতিত্বে এবং উপদেষ্টা ঘনশ্যাম চিজারা, সুখেন্দ্র পাল, তপন সরকার, পঙ্কজ দাস, সঞ্জয় ঘোষ, অনুপম কুন্ডু, অসীম দাম, বিপুল চৌধুরী, শিবনারায়ণ দাস, রাজীম মজুমদার, প্রভাত পাল, শিশির চক্রবর্তী এর সহযোগিতায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শ্যামল মজুমদার, মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা, ফিরোজ আলম, মেজবা খান, রত্না পাল, জীবন রায়, শঙ্কর সরকার, মায়াশ্রী দাস, মমিনুল হক বাচ্চু, পুরবী দেবী, ডঃ মুকুল দেবনাথ, মিঠু বড়ুয়া, উপমা শাহা, দীপালী মজুমদার, জয়িতা মজুমদার, চামেলী নন্দী, শাহানা পারভীন, কুমকুম চক্রবর্তী, জয়তা চক্রবর্তী, মিঠুন চৌধুরী, জয় বিশ্বাস, ডাঃ রবি আলম, ডাঃ মহসিন, দিদার আহমেদ, পন্ডিত গিরিশ চেটার্জি, সহ আরও অনেকে। প্রতিবাদ সভায় শিশু-কিশোরের উপস্থিতি ছিল চোখে পরার মতো। এছাড়াও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন এলএ বাংলাটাইমস’র সিইও আব্দুস সামাদ, লস্কর আল-মামুন, সৈয়দ এম হোসেন বাবু, কাজী মশহুরুল হুদা সহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে প্রতিবাদী বক্তব্য রাখেন ডঃ সুকৃত মুখার্জি, বিশেষ বক্তা হিসেবে প্রতিবাদী বক্তব্য রাখেন শ্রীনাথ বন্ধু বিশ্বাস, মিঠু বড়ুয়া, অমর হালদার, মমিনুল হক বাচ্চু, শ্যামল মজুমদার, ফারুক খান, শিবনারায়ণ দাস, ফিরোজ আলম, জীবন রায়, মজিবুর রহমান খোকা, শাহানা পারভীন, অসীম দাম সহ আরও অনেকে।

বক্তারা সবাই বাংলাদেশে বর্তমান সরকারের আমলে একের পর এক চলমান সাম্প্রদায়িকতা নিয়ে গভীর উদ্বেক প্রকাশ করেন এবং সরকারকে এসব বন্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহনে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জোর আহ্বান জানান। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর অনুরোধ জানান। সভ্যতার যুগে এ ধরনের অসভ্য বর্বোরচিত হামলা বিশ্ববাসী কোন ভাবেই মেনে নিতে পারে না। তাই সরকার ও অসাম্প্রদায়িক জনগণকে এ ধরনের সাম্প্রদায়িকতা চিরতরে নির্মূলের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে যাতে ভবিষ্যতে এর পুনারাবৃত্তি না হয়।

সবশেষে মানব বন্ধনের মধ্য দিয়ে সভাপতি অমর হালদার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষনা করেন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত