আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মিস এশিয়া প্রতিযোগিতায় অংশ নিলো বাংলাদেশী বংশোদ্ভূত লস এঞ্জেলেসের লামিয়া

মিস এশিয়া প্রতিযোগিতায় অংশ নিলো বাংলাদেশী বংশোদ্ভূত লস এঞ্জেলেসের লামিয়া

এই প্রথমবারের মত আন্তর্জাতিক মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করল বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী লামিয়া হক। ১৯ বছর বয়সী লামিয়া বাস করে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে।

আন্তর্জাতিক মিস এশিয়া সবচেয়ে বৃহৎ ও প্রাচীন প্রতিযোগিতা যা ১০ বছর পর আবার প্রত্যাবর্তন করল।

ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভারসিটির (লংবিচ) পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী লামিয়া মোরশেদ এবং মোহাম্মদ লাজুক হকের একমাত্র মেয়ে। 
লামিয়া চলতি বছরের আগস্ট মাসে মিস বাংলাদেশ ইউএসএ প্রতিষ্ঠাতা ও পরিচালক হিয়াম হাফিজউদ্দিন আয়োজিত যুক্তরাষ্ট্রের মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ ও মিস ফটোগেনিক নির্বাচিত হয় লামিয়া। 


দর্শকদের কাছে প্রিয় নির্বাচিত হওয়ার পর তাকে আন্তর্জাতিক মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় মিস বাংলাদেশ হওয়ার সম্ভাবনার কথা ঘোষণা করেন হিয়াম।
এই সপ্তাহে ফিলিপাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটিতে ৪৫টি দেশের প্রতিযোগীদের বিপরীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশী বংশোদ্ভূত লস এঞ্জেলেসের এই লামিয়া। আশ্চর্যের কথা হল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে লামিয়াই ছিল সর্বকনিষ্ঠ।

ফিলিপাইনের পুয়েরটা প্রিন্সেসার শেরিদান রিসোর্টে নভেম্বরের ১৬ তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলেছিল ২৩ নভেম্বর পর্যন্ত।
সেখানে প্রেস, রানওয়ে, ট্যালেন্ট, সুইমসুট এবং স্বাক্ষাতকারে প্রতিযোগিতা করেছিল বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী।  

‘মন মোর মেঘের’ সঙ্গী বাংলা গানের সঙ্গে চমৎকার নৃত্য প্রদর্শন করে লামিয়া।



বাংলাদেশী সংস্কৃতিকে সম্মান দিয়ে সে প্রতিযোগিতায় প্রথাগত সাঁতার পোশাক পরিহার করে। এবং আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় এই প্রথমবারের মত ভিন্ন পোশাক পরিধান করে সাঁতারে অংশগ্রহণ করাকে অনুমোদন করল কর্তৃপক্ষ।

ট্রি লাইফ প্রজেক্টের অংশ হিসেবে লামিয়া নিজের প্লাটফর্মকে প্রমোট করার জন্য, সেইসাথে পরিবেশ অক্ষুন্ন রাখতে ‘বাংলাদেশ’ নামে একটি বৃক্ষরোপণ করে। 

অত্যন্ত কঠোর ও দীর্ঘ এই প্রতিযোগিতায় প্রথমবারের মত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এবং আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করে তোলে বাংলাদেশের ভাবমূর্তি।



আন্তর্জাতিক মিস এশিয়া সবচেয়ে বৃহৎ ও প্রাচীনতম প্রতিযোগিতা যা দীর্ঘ ১০ বছর পর আবার অনুষ্ঠিত হল। মিস এশিয়া প্যাসিফিক অনেকাংশে মিস ইউনিভার্স প্রতিযোগিতার সমকক্ষ।

মিস এশিয়া প্যাসিফিকের পূর্ববর্তী বিজয়ী হলেন বলিউড অভিনেত্রী জিনাত আমান ও দিয়া মির্জা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারা বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন।

বিভিন্ন সৌন্দর্যকে প্রমোট করা এই সংস্থাটি এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসা ও পর্যটন শিল্পকে তুলে ধরে।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত