আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া

এবার অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া

গতকাল বুধবার অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের রক্ষার জন্য সুদূরপ্রসারী কর্মসূচী ঘোষণা করল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেলেস মেয়র, শিক্ষাবোর্ড ও পুলিশ প্রধান চার্লি বেক এর পর অবৈধ অভিবাসীদের পক্ষে এবার অবস্থান নিল ক্যালিফোর্নিয়ার এই বিশ্ববিদ্যালয়। আদালতের অনুমতি ব্যতীত যে কোন শিক্ষার্থীর গোপন তথ্য, এমনকি ন্যাশনাল রেজিস্ট্রি ভিত্তিক তথ্য, ধর্ম, শিক্ষার্থীর মূল জাতিসত্তা সংক্রান্ত তথ্য ইত্যাদি দিতে অপরাগতা প্রকাশ করল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া।  
 ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট Janet Napolitano এক বিবৃতিতে বলেন,“আমরা এখনো জানি না যে, যুক্তরাষ্ট্রীয় প্রশাসন অবৈধ অভিবাসীদের নিয়ে কি নীতিমালা করতে যাচ্ছে। কিন্তু নির্বাচনী প্রচারণার সময় দেয়া বিভিন্ন বিবৃতিতে আমরা শঙ্কিত। তাই আমরা আবারও স্পষ্টভাবে বলছি যে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের সকল কমিউনিটির নিরাপত্তার সাথে কাজ করা, পড়াশোনা করা ও বাস করার অধিকার রয়েছে”। Napolitano আরও বলেন, “ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অত্যন্ত দক্ষতা ও নিরাপত্তার সাথে তার সকল অবৈধ কমিউনিটির প্রাইবেসি ও সিভিল রাইট সংরক্ষণ করবে”। 
 কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত কিছু নীতিমালাঃ ১) যুক্তরাষ্ট্রীয় অভিবাসন আইন কার্যকর করতে কিংবা অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের তাড়াতে লোকাল, স্টেট বা যুক্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষকে কোন প্রকারের সাহায্য করবে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ। ২) ইমিগ্রেশন ভাইওলেশনের জন্য কোন শিক্ষার্থীকে গ্রেফতার করতে সাহায্য করবে না তারা।৩) আদালতের অনুমতি ব্যতীত কোন শিক্ষার্থীর গোপন নথি, তথ্য প্রকাশ করবে না বিশ্ববিদ্যালয়।  ৪) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় তার কোন শিক্ষার্থীকে অভিবাসন অবস্থানের দিক থেকে মূল্যায়ন করবে না। সকল শিক্ষার্থী সব ক্ষেত্রে সমান সুযোগ পাবে। 
বিশ্ববিদ্যালয় মুখপাত্র Dianne Klein বলেন, “ যুক্তরাষ্ট্রীয় ইমিগ্রেশন ইস্যু নীতিমালা নিয়ে ১০ টি ক্যাম্পাসে এই সম্মিলিত প্রতিবাদ চলে”। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পের অবৈধ অভিবাসন নিয়ে করা বেফাঁস মন্তব্যে ক্যাম্পাসে কতটা অস্বস্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা তদন্ত করতে একটি Taskforce গঠন করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।  
গত মাসের শুরুতে ক্যালিফোর্নিয়া স্টেট ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রীয় অভিবাসন আইন কার্যকর করতে কিংবা অবৈধ অভিবাসী তাড়াতে লোকাল, স্টেট বা যুক্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষকে কোন প্রকারের সাহায্য করবে না তারা। 

শেয়ার করুন

পাঠকের মতামত