আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভিন্নমতাবলম্বী ইরানি সাংবাদিক রুহুল্লাহর ফাঁসি কার্যকর

ভিন্নমতাবলম্বী ইরানি সাংবাদিক রুহুল্লাহর ফাঁসি কার্যকর

‘দেশদ্রোহিতার’ অভিযোগে ইরানি সাংবাদিক রুহুল্লাহ জ্যামের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমাদ নিউজের সম্পাদক রুহুল্লাকে শনিবার সকালে ফাঁসির দড়িতে ঝুঁলিতে মৃত্যুদন্ড কার্যকর করে ইরান। খবর আল জাজিরা।

গ্রেপ্তার এড়াতে ইরানের বাইরে বেশ কিছুদিন নির্বাসিত জীবন-যাপন করেন রুহুল্লাহ। ফ্রান্স, ইসরায়েল ও আরও কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় ইরান-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে ২০১৯ সালে রুহুল্লাকে আটক করে ইরানের রিভ্যুলুশনারি গার্ড (আইআরজিসি)।

গ্রেপ্তারের কয়েক মাসের মাথায় রুহুল্লার ফাঁসির আদেশ দেন ইরানের রিভ্যুলুশনারি কোর্ট। পরবর্তীতে গেল মঙ্গলবার রিভ্যুলুশনারি কোর্টের সেই ফাঁসির আদেশ বহাল রাখে দেশটির সুপ্রিম কোর্ট।

ইরানের অভিযোগ ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রামের’ মাধ্যমে সরকার বিরোধী বিভিন্ন কনটেন্ট শেয়ার করতেন রুহুল্লাহ। বিশেষ করে ২০১৭ সালে ইরানের সরকার পতনের আন্দোলনের সকল খবর ‘আমাদ নিউজের’ মাধ্যমে সমগ্র ইরানে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। রুহুল্লাহ মূলত ফ্রান্স থেকে ‘আমাদ নিউজ’ চ্যানেলটি চালাতেন। যেটি সমগ্র ইরানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

ইরানি সরকার চ্যানেলটিকে বন্ধ ঘোষনা করলেও এখনও প্রায় ১০ লাখ ইরানি নাগরিক চ্যানেলটি ‘টেলিগ্রামে’ ফলো করেন। ২০০৯ সালের গ্রিন মুভমেন্টের পর ’১৭ সালের এই আন্দোলন ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন।

এসব অভিযোগের ভিত্তিতে রুহুল্লার বিরুদ্ধে ‘করাপশন অন আর্থ’ অভিযোগ আনে ইরান। সাধারণত গুপ্তচরবৃত্তি বা ইরান সরকারকে উৎখাতের চেষ্টায় থাকা লোকজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়।

তবে আদালতে সাংবাদিক রুহুল্লাহ বলেছেন, ‘তিনি শুধু গনমাধ্যমের কাজের সঙ্গে জড়িত ছিলেন। ইরানের পতনের জন্য কোন বিদেশী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না।’

রুহুল্লাহর ফাঁসি ঠেকাতে তার বাবা মোহাম্মদ আলী জ্যাম বিচারবিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসির নিকট একটি চিঠি লিখেছিলেন। এই ফাঁসির রায়কে ইসলাম বিরোধী আখ্যায়িত করে যেখানে তিনি লিখেছিলেন, তার ছেলে সঠিক বিচার পাননি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত