আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ওমানে সুলতান নির্বাচনে নতুন আইন

ওমানে সুলতান নির্বাচনে নতুন আইন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সুলতান নির্বাচনের জন্য নতুন উত্তরাধিকার আইন প্রকাশ করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। নতুন এই আইন অনুযায়ী সুলতানের ছেলেদের মধ্যে বয়স অনুয়ায়ী ধারাবাহিকভাবে সুলতান হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেই অনুযায়ী দেশটির ইতিহাসে প্রথম ক্রাউন প্রিন্স নির্বাচিত হয়েছেন সুলতান হাইথামের বড় ছেলে ধী ইয়াজান বিন হাইথাম।

সোমবার সুলতান হাইথাম বিন তারিক উত্তরাধিকার সূত্রে 'নির্দিষ্ট এবং স্থিতিশীল প্রক্রিয়া' স্থাপনের জন্য ডিক্রি জারি করেন এবং প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স নির্বাচিত করেন। খবর আল জাজিরার

সুলতান হাইথামের জ্যেষ্ঠ পুত্র ধী ইয়াজান বিন হাইথাম বর্তমানে সংস্কৃতি, ক্রীড়া এবং যুবমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন।

গত বছরের জানুয়ারিতে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার চাচাতো ভাই সুলতান হাইথাম। কাবুস ৪৯ বছর ওমান শাসন করেছেন। তবে তার মৃত্যুর পর কে সুলতান হবেন তা নির্ধারণ করে যাননি।

ওমানের গঠনতন্ত্র অনুযায়ী সুলতানকে রাজপরিবারের সদস্য হতে হবে, পাশাপাশি 'মুসলিম, পরিপক্ক, যুক্তিবাদী এবং ওমানী মুসলিম বাবা-মায়ের বৈধ পুত্র' হতে হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত