আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

বাইডেনের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্কের আশা সৌদি আরবের

বাইডেনের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্কের আশা সৌদি আরবের

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ‘চমৎকার’ হবে, এমনটাই আশা করছে সৌদি আরব। শনিবার (২৩ জানুয়ারি) আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরব নিয়মিত ওয়াশিংটনের সঙ্গে কথা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। আল সৌদ বলেন, আমি আশাবাদী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করে সৌদি আরব দৃঢ়, ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও বজায় থাকবে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। ২০১৯ সালে এই রাষ্ট্রটিকে ‘সামাজিকভাবে অনুন্নত’ বলে বর্ণনা করেছিলেন তিনি। সৌদি আরবের মানবাধিকার রেকর্ড ও ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধের বিষয়ে তিনি কঠোর অবস্থান নেবেন বলে জানিয়েছেন বাইডেন।

অপরদিকে প্রিন্স ফয়সাল বলেছেন, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করা অব্যাহত রাখবে রিয়াদ।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে নিজেদের পারমাণবিক কর্মসূচী হ্রাস করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত