আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

করোনার মধ্যে হারামাইনে এসেছেন ৭ লাখ মানুষ, কেউই আক্রান্ত হননি

করোনার মধ্যে হারামাইনে এসেছেন ৭ লাখ মানুষ, কেউই আক্রান্ত হননি

করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ খুলে দেয়ার পর লাখ লাখ মানুষ হজ, ওমরাহ পালন করেছেন। হাজার হাজার মানুষ সেখানে ইবাদতের জন্য সফর করেছেন। তবে এখন পর্যন্ত কেউ সেখান থেকে কারো করোনা শনাক্ত হওয়ার রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শেখ আবদুল্লরহমান আল-সুদাইস বলেছেন, স্বাস্থ্য সঙ্কট বিবেচনা করে কঠোর পদক্ষেপের কারণেই এমনটি সম্ভব হয়েছে।

মহামারিকালীন সময়ে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনায় মসজিদে নববি পরিচালনায় সৌদির সফল প্রচেষ্টা সম্পর্কে এক সেমিনারে এসব কথা বলেন শেখ আবদুল্লরহমান আল-সুদাইস। অধিবেশনটি হজ, ওমরাহ এবং পরিদর্শন গবেষণার জন্য বিশতম বৈজ্ঞানিক ফোরামের অংশ ছিল। খবর আরব নিউজের

আল-সুদাইস মসজিদসমূহে, ইসলামের পবিত্রতম জায়গাগুলোতে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্য প্রদত্ত পরিষেবা, নির্দেশনা, বৈজ্ঞানিক, তথ্যমূলক, প্রযুক্তিগত, সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রচেষ্টা উন্নত করার বিষয়টিকে জোর দিয়ে উল্লেখ করেন।

তিনি বলেন, সর্বোচ্চ সতর্কতাব্যবস্থা গ্রহণের কারণে দুই পবিত্র মসজিদ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বিশ্বে সবচেয়ে স্বাস্থ্যকর জায়গায় পরিণত হয়েছে। এটি বজায় রাখতে তিনি সবাইকে সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন ও গুজব উপেক্ষা করার পরামর্শ দেন।

একই অধিবেশনে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বেন্তেন বলেন যে, সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোর সম্মিলিত প্রচেষ্টার জন্য সৌদি আরব মহামারি ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে। তারা সমস্ত শক্তি ও সামর্থ্যকে ইসলামের সেবায় পরিচালিত করেছে।

মহামারির মধ্যে গত কয়েক মাস আগে দুই মসজিদ সাধারণের জন্য সীমিত আকারে খুলে দেয়ার পর এক লাখের বেশি মুসলিম মদিনায় মসজিদে নববিতে এবং ৬ লাখের বেশি মানুষ মক্কার কাবা শরীফ সফর করেছেন। তবে এসব মানুষের কারো মধ্যেই করোনা শনাক্ত হয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত