আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী ধর্মীয় নেতা ও প্রধান বিচারপতি ইব্রাহিম রায়িসি।

শুক্রবারের (১৮ জুন) নির্বাচনে এই নেতা বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির আস্থাভাজন রাজনীতিবিদ। প্রেসিডেন্ট পদে ইব্রাহিম রায়িসির এই জয়ের ফলে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর সব সংস্থায় গত দশকের মধ্যে এই প্রথমবারের মতো কট্টরপন্থীরা ক্ষমতাসীন হলো।

শুক্রবারের নির্বাচনের প্রায় নব্বই শতাংশ ভোট গণনা শেষে স্পষ্ঠ হয়ে যায় ইব্রাহিম রায়িসি বিপুল ভোটে জিততে চলেছেন। এক হিসেবে জানা গেছে, প্রায় ১ কোটি ৮০ লাখ ভোট পেয়ে ইব্রাহিম রায়িসি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন সিনিয়র রক্ষণশীল জেনারেল মহসিন রেজাই। যিনি পেয়েছেন মাত্র ৩০ লাখ ৩০ হাজার ভোট। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গর্ভনর আব্দলনাসের হেমাতি এই নির্বাচনে পেয়েছেরন ২০ লাখ ৪০ হাজার ভোট।

শুক্রবার (১৮ জুন) ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে জয়ী বিচারক ইব্রাহিম রায়িসির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ইরানে এখন চরম অর্থনৈতিক মন্দা চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম চড়া। মুদ্রার মান পড়ে গেছে। চাকরির বাজারও সঙ্কুচিত। সার্বিক অর্থনীতির অবস্থা শোচনীয় পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোটদানে তেমন আগ্রহ দেখা যায়নি।

শুক্রবার তেহরানে নিজের ভোট দেওয়ার পর ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আমি সব রাজনীতিক মতাদর্শের লোকজনকে আমাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।’

ইরান টিভিতে বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জনগণের প্রেসিডেন্টকে স্বাগতম।’

নির্বাচনে অন্যতম প্রার্থী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আব্দলনাসের হেমাতি এক চিঠিতে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করছি সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খোমেনির নেতৃত্বে আপনার সরকার দেশে শান্তি ও উন্নয়ন নিয়ে আসবে।’

ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৪ জন প্রার্থী ছিলেন। এরা হলেন— ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রায়িসি (৬০), সাবেক সাংবাদিক ও মধ্যপন্থী নেতা আব্দলনাসের হেমাতি (৬৪), ইরানের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান মহসীন রেজাই (৬৬) ও রক্ষণশীল ঘরনার চিকিৎসক নেতা আমির হোসেন ঘাজিজাদ্দে হাশেমি (৫০)।

শেয়ার করুন

পাঠকের মতামত