আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

তুর্কি সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘে যাওয়ার হুমকি ইরাকের

তুর্কি সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘে যাওয়ার হুমকি ইরাকের

ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলে
মোতায়েন করা সেনা ৪৮ ঘন্টার মধ্যে
সরিয়ে না নিলে তুরস্কের বিরুদ্ধে
জাতিসংঘে নালিশ দেয়ার হুমকি দিয়েছে ইরাক।
ইরাক সরকারের বক্তব্য, কোনরূপ পরামর্শ
ছাড়াই বিপুল পরিমাণ সেনা মোতায়েন
করেছে তুরস্ক। এটি জাতীয়
স্বার্বভৌমত্বের লঙ্ঘণ বলে মনে করে
ইরাক। এ খবর দিয়েছে বিবিসি। তবে
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত
দাভুতোগলু নিজ দেশের সিদ্ধান্তের
পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, পূর্বে
স্থাপিত একটি শিবিরে নিয়মিত সৈন্য স্থানান্তরের
অংশ ছিল ওই পদক্ষেপ। ইরাকের
উত্তরাঞ্চলের এ শহর আইএস জঙ্গিদের
নিয়ন্ত্রণে রয়েছে গত বছর থেকে।
সম্প্রতি আইএস’র বিরুদ্ধে লড়াইরত ইরাকি কুর্দি
বাহিনীকে প্রশিক্ষণ দিতে বাশিকা শহরে শ’
শ’ সেনা মোতায়েন করেছে তুরস্ক। এর
প্রতিবাদে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার
আল-আবাদি এক বিবৃতিতে বলেন, সব পাল্টা
পদক্ষেপ গ্রহণের অধিকার ইরাকের
রয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে তুর্কি সৈন্য
প্রত্যাহার না করলে জাতিসংঘের নিরাপত্তা
পরিষদে যাওয়ারও অধিকার রয়েছে
আমাদের। প্রসঙ্গত, ইরাকের স্বায়ত্বশাসিত
কুর্দি অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক
রয়েছে তুরস্কের। যদিও সিরিয়ান কুর্দিদের
শত্রু মনে করে তুরস্ক। অপরদিকে
ইরাকের গুরুত্বপূর্ণ শহর মসুলের পতন
আইএস’র উত্থাণের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
ইরাকি সরকারী বাহিনী বেশ কয়েকবার পাল্টা
আক্রমণ হানার চেষ্টা করলেও তা ব্যর্থ
হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত