আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

সিরিয়ায় আল–কায়েদাসম্পৃক্ত জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় আল–কায়েদাসম্পৃক্ত জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

ছবিঃ এলএবাংলাটাইমস

সিরিয়ায় আল–কায়েদাঘনিষ্ঠ একটি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাকে গতকাল শুক্রবার হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওই ব্যক্তির নাম আবু আবদুল রহমান আল–মাক্কি। সিরিয়ায় হুররাস আল–দিন নামের একটি সংগঠনের শুরা কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ নেতা। সিরিয়ায় বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে তাঁকে দায়ী করা হয়।

সেন্ট্রাল কমান্ড জানায়, সংগঠনটির সদস্যরা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা চালিয়ে থাকেন।

এর আগে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের ইদলিবে ড্রোন হামলা চালিয়ে আবু আবদুল রহমান আল–মাক্কিকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি একটি মোটরসাইকেলে ছিলেন। আল–মাক্কি সৌদি আরবের নাগরিক।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছেন। ইরাক–সিরিয়ার বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণে নেওয়া জিহাদিদের ঠেকাতে ২০১৪ সালে এ জোট গড়ে তোলা হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত