আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

নিউ ইর্য়কে দুই বাংলাদেশি করোনা আক্রান্ত

নিউ ইর্য়কে দুই বাংলাদেশি করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। তবে তাদের নাম-পরিচয় প্রকাশে অনীহা প্রকাশ করেছেন পরিবার। একজনের বাড়ি ফরিদপুর এবং অপরজনের বাড়ি সিলেট।

আক্রান্ত ৫০ অনুর্ধ্ব বয়সী ফরিদপুরের ওই ব্যক্তি কুইন্সের লংআইল্যান্ডের পার্শ্ববর্তী এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন ম্যানহান্টের হাসপাতালে ভর্তি রয়েছেন। দু’জনই কুইন্সের বাসিন্ধা। লং আইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি তথ্য প্রযুক্তি পেশায় নিয়োজিত বলে চ্যানেল টিটিকে জানিয়েছেন তার নিকট আত্মীয়। পরিবার জানায় চার সদস্য থাকায় তারা শঙ্কায় আছেন।

অপর বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে পরিচিত মুখ। তবে তার পরিবার নাম-পরিচয় জানাতে অনিচ্ছুক। জানা গেছে, সিলেটের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘ দু’সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্র জানায়, এখন তার অবস্থা বেশ উন্নতির দিকে। জানা গেছে, আক্রান্ত দ্বিতীয়জন দু’সপ্তাহ আগে সৌদি ভ্রমণ করেন। পরে আমেরিকা ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন।

দুই বাংলাদেশি করোনায় আক্রান্তের খবরে নিউ ইর্য়ক প্রবাসীদের মধ্যে কিছুটা শঙ্কা দেখা দিলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এদিকে সবশেষ খবরে জানা গেছে, নিউ ইর্য়কে দু’জন মারা গেছেন। এরআগে গেলো শুক্রবার নিউ ইর্য়ক সিটিতে ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়, যা করোনায় আক্রান্ত প্রথম রোগির মৃত্যু। তবে তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগি ছিলেন। এছাড়া শনিবার আরো একজনের মৃত্যুসহ করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্য গর্ভণর এন্ড্রু কুমো।

উল্লেখ নিউ ইর্য়কে এ পর্যন্ত প্রায় ৬ শতাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর পুরো যুক্তরাষ্ট্রে দু’হাজার মানুষ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত। যার মধ্যে এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে।
 
গত ১ মার্চ নিউ ইয়র্কে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। দুই সপ্তাহের মধ্যে এটি বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। আর নিউ ইয়র্ক স্টেটে এখন পর্যন্ত ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত