আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনার টিকা আবিষ্কারে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে না: ট্রাম্প

করোনার টিকা আবিষ্কারে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে না: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের টিকা একক ভাবেই আবিষ্কার করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এরজন্য  অন্য কোনো দেশের সাথে যৌথভাবে কাজ করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সম্প্রতি বিশ্বে স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ১৫০টি দেশ করোনাভাইরাসের টিকা আবিষ্কারের জন্য একসাথে কাজ করার জন্য সম্মত হয়েছে। 'কোভিড-১৯ ভ্যাকেইনস গ্লোবাল এক্সেস ফ্যাসিলিটি' বা কোভাক্স এর আওতায় বিশ্বের ১৫০টি দেশ করোনাভাইরাসের টিকা আবিষ্কাকে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উদ্যোগের ঘোষণা দেওয়ার পরেই ট্রাম্প গণমাধ্যমে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার, উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে একাই কাজ করবে। অন্য কোনো দেশের সাথে যৌথ উদ্যোগে টিকা আবিষ্কার করা হবে না। 

ট্রাম্প আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বহুপক্ষীয় সংস্থা। সংস্থাটির পুনর্গঠন প্রয়োজন, বর্তমানে এটি চীন নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উদ্যোগের আওতাধীন দেশগুলো টিকা আবিষ্কারে ও আক্রান্ত অঞ্চলে সেটি পৌঁছে দিয়ে সংক্রমণ রোধে এক যোগে কাজ করবে। 

হোয়াইট হাউজের মুখপাত্র জুড ডিরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র করোনা মোকাবেলায় অন্যান্য দেশের সাথে কাজ করবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো দুর্নীতিবাজ কোনো প্রতিষ্ঠানের আওতায় দেশটি কাজ করবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশের নিজস্ব ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশন এর গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট মোতাবেক কার্যকরী ভাইরাস আবিষ্কারের ক্ষেত্রে সর্বোচ্চ অর্থ ব্যয় করছেন। 

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের নেওয়া 'একলা চলো' নীতির সমালোচনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, কোভাক্স এর আওতায় গেলে যুক্তরাষ্ট্র অন্তত সহজেই একটি ভ্যাকসিন পেতে পারে। এই মহামারি ভাইরাস রোধে কোন দেশ এর টিকা আবিষ্কার করলো, সেটি মুখ্য বিষয় নয়। 



এলএবাংলাটাইমস/ওএম 







শেয়ার করুন

পাঠকের মতামত