আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

বাইডেনের নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করতে চাইছে রাশিয়া

বাইডেনের নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করতে চাইছে রাশিয়া

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় রাশিয়া হস্তক্ষেপ করতে চাইছে বলে সতর্ক করেছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ( এফবিআই) এর ডিরেক্টর ক্রিস্টোফার রে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সাথে বৈঠকে এফবিআই প্রধান ক্রিসোফার রে বলেন, রাশিয়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে। মূলত রাশিয়া জো বাইডেনের নির্বাচনী প্রচারণা বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ও আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা কমাতে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। 

এর আগে ন্যাশনাল কাউন্টার ইন্টিলিজেন্স এন্ড সিকিউরিটি সেন্টার জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের হ্যাকাররা হস্তক্ষেপ করতে চাইছে। ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থার তদন্তে দেখা গেছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও রাশিয়া ট্রাম্পের হয়ে কাজ করেছিলো এবং হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলো। 

এদিকে স্বয়ং ট্রাম্পও করোনাভাইরাসের কারণে নতুন ভোট পদ্ধতি 'মেইল-ইন-ব্যালট' এর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার এক টুইট পোস্টে ট্রাম্প লিখেন, 'এবারের নির্বাচন কতোটা সত্য এটা জানা অসম্ভব হয়ে পড়বে'।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত