আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

হারিকেন স্যালির আঘাতে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ

হারিকেন স্যালির আঘাতে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ

হারিকেন স্যালির আঘাতে ক্ষতিগ্রস্ত ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মমণ্ডলীয় হারিকেন স্যালির কারণে সৃষ্ট প্রবল বর্ষণে উপকূলীয় অঞ্চলের পাঁচ লাখের বেশি মানুষের ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।


ক্যাটাগরি টু হারিকেন হিসেবে বুধবার স্যালি ভূমিতে আঘাত হানার পর ঝোড়ো হাওয়ার গতি মন্থর হয়ে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। ধীরগতিতে এসব অঞ্চল অতিক্রম করছে হারিকেন স্যালি। এ ছাড়া স্যালির কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। 

আলাবামা অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় গতকাল বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে স্যালি আঘাত হানে। এ সময় বাতাসের সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল।

বর্তমানে বাতাসের গতি কমে ঘণ্টাপ্রতি ৬০ মাইলে নেমে এসেছে। তবে লাগাতার বর্ষণ এবং ঝড়ের কারণে সৃষ্ট স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উপকূলীয় অঞ্চল থেকে ঝড় উত্তর দিকে সরে আসার পর ওই অঞ্চলের অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ গতকাল বুধবার রাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

হারিকেনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডার পেনসাকোলা শহরে। ঝড়ে শহরের একটি সেতু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির অগ্নিনির্বাপণ কর্মকর্তা গিনি ক্রানোর বলেন, ঝড়ের কারণে ‘চার মাসের বৃষ্টি চার ঘণ্টায় হয়েছে’। 

হারিকেন স্যালি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একাধিক ঝড়ের একটি। ইংরেজি বর্ণমালাক্রম অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তারা মহাসাগরে সৃষ্ট হারিকেন বা ঝড়ের নামকরণ করে থাকেন। কিন্তু মহাসাগরে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় বার্ষিক বর্ণমালার তালিকার শেষদিকে চলে এসেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত