আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্যে শুরু আগাম ভোট

যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্যে শুরু আগাম ভোট

ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে। শুক্রবার থেকে চারটি অঙ্গরাজ্যে এ ভোটগ্রহণ শুরু হয়। রাজ্যগুলো হলো, মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়ে।


যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার ভোট শুরু হওয়ার পর ভার্জিনিয়া ও মিনেসোটাতে দীর্ঘ লাইন দেখা গেছে। করোনাভাইরাসের মহামারী উপেক্ষা করেই ভোট দিতে আসেন ভোটাররা।

মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন দুই নেতা ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।
 এই নির্বাচনী প্রচারে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের চুক্তিকে কাজে লাগাচ্ছেন। এদিকে বিজ্ঞাপন তৈরি করে ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বাইডেন।

মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভীড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।

মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েলক্লিয়ারপলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০.২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি। 

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোটকেন্দ্রের বাইরে তারা লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত