আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ দেবেন ট্রাম্প!

আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ দেবেন ট্রাম্প!

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগে একদমই সময়ক্ষেপণ চান না ট্রাম্প

সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রুথ বডার গিন্সবার্গের মৃত্যুর পরপরই উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। ডেমোক্র্যাটরা দাবি করেছিলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পরই শুধুমাত্র গিন্সবার্গের শূন্যস্থানে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। 

কিন্তু ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এবং নতুন বিচারপতি হিসেবে একজন নারীকেই বেছে নেওয়া হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনার ফয়েটেভিলের এক নির্বাচনী সমাবেশে এই ঘোষণা দেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্প সমাবেশে বলেন, রুথ বডার গিন্সবার্গের নৈতিকতা ও নারীদের প্রতি উদারতার প্রতি শ্রদ্ধা রেখেই নতুন একজন নারী বিচারপতি আগামী সপ্তাহে নিয়োগ দেওয়া হবে। 

ট্রাম্প বলেন, 'সংবিধানের আর্টিকেল ২ এ স্পষ্ট উল্লেখ আছে যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা রয়েছে। এই বিষয়ে আর কি বলার থাকতে পারে?' 

ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, তিনি ৪৫ জন বিচারপতির একটি তালিকা তৈরি করেছিলেন। এরমধ্যে ইতোমধ্যে এখান থেকে কয়েকজনকে বাছাই করাও শেষ। 

ট্রাম্প হোয়াইট হাউজে এক বিবৃতিতে বলেন, 'আমাদের যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানো উচিত। আর সেটির জন্য আমাদের দ্রুত খালি আসনটিতে দায়িত্বশীল কাউকে বসাতে হবে। আমি সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল এর বিবৃতির সাথে একমত। খুব দ্রুতই আমরা বিচারপতি নিয়োগ দিবো'।

এদিকে, হোয়াইট হাউজ সংশ্লিষ্ট গোপন এক সূত্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের আজীবন বিচারপতি হিসেবে রক্ষণশীল ঘরানার ফেডেরাল কোর্টের বিচারপতি এমি কোনে ব্যারেটকে নিয়োগ দিতে মনস্থির করেছেন। তবে মার্কিন সিনেটে ট্রাম্পের এই মনোনয়ন টিকবে কি না, এই বিষয়ে সন্দেহ রয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত