আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য ৬০ বিলিয়ন!

যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য ৬০ বিলিয়ন!

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ওরাকল ও ওয়ালমার্টের এর সাথে টিকটকের চুক্তিকে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন ডাউনলোড ও ব্যবহারের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো - সেটি প্রত্যাহার হলো। 

এদিকে, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের পেরেন্ট প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে টিকটকের মূল্য ৬০ বিলিয়ন নির্ধারণ করার কথা ভাবছে বলে জানিয়েছে একটি সূত্র। 

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ১২.৫ শতাংশ মালিকানা নিবে ওরাকল, ৭.৫ শতাংশ মালিকানা থাকবে ওয়ালমার্টের। আর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ও কন্টেন্ট মজুদ থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর হাতে। 

ফলে, যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য যদি ৬০ বিলিয়ন নির্ধারিত হয়, তবে ওরাকল ও ওয়ালমার্টকে সম্মিলিতভাবে ১২ বিলিয়ন ডলার দিতে হবে বাইটড্যান্সকে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য কতো হবে, সেটি চূড়ান্ত হয়নি। আর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওরাকল, ওয়ালমার্ট কিংবা বাইটড্যান্স। 

এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নতুনভাবে টিকটক এপ এর ডাউনলোড ও ব্যবহার বন্ধ করা হবে। পরেই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করে বাইটড্যান্স। 

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন দাবি করেছেন, টিকটকের মাধ্যমে চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছেন ও চীনা সরকারকে সেটি পাচার করে দিচ্ছেন। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করতে পারেনি যুক্তরাষ্ট্র।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত