আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আমেরিকায় করোনায় প্রত্যেকটি মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী: বাইডেন

আমেরিকায় করোনায় প্রত্যেকটি মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী: বাইডেন

জো বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রত্যেকের মৃত্যুর জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী উল্লেখ করে তাকে পদত্যাগ করতে বললেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। 
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি জনসভায়বাইডেন এ কথা বলেন। 

নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনরা। এমনই এক নির্বাচনী প্রচারনায় এবার সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দেয়ার কথা বললেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসকে সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে ট্রাম্পের পদত্যাগ করা উচিত।

নির্বাচনি জনসভায় বাইডেন বলেন, “আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিটি মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী।”

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, "প্রেসিডেন্ট যদি শুরু থেকে তার দায়িত্ব পালন করতেন তাহলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সব মানুষ এখন জীবিত থাকত।"

তিনি অভিযোগ করেন, শেয়ার বাজার ও নির্বাচন ছাড়া ট্রাম্পের আর কোনো কিছু নিয়ে মাথাব্যথা নেই। কাজেই এমন এক ব্যক্তির প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্যতা নেই।

আমেরিকায় টানা কয়েক সপ্তাহ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকার পর গত সপ্তাহ থেকে আবার তা বেড়ে গেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশের শীর্ষে অবস্থান করছে। এজন্য ডেমোক্র্যাট দলের সমর্থকরা এই ভাইরাসের ভয়াবহ ক্ষতিকর দিকটিকে শুরুর দিকে উপেক্ষা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করে আসছেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত